আল্লাহ সকল জনগোষ্ঠির কাছেই নবী ও রসুল প্রেরণ করেছেন। আল্লাহতালা এই নবী রসুলকে আল্লাহর পথে চলার জন্য জনগনের কাছে আহ্বান জানাতেন। বর্তমানে অনেকে মনে করে থাকেন যে, বিভিন্ন নবী ও রসুলগণ মানব জাতির কাছে বিভিন্ন ধরনের ধর্মমত প্রচার করেছেন। এটি একটি বিভ্রান্তিকর ধারনা। প্রকৃতপক্ষে আল্লাহতালা বিভিন্ন জনগোষ্ঠির কাছে ভিন্ন ভিন্ন নয় বরং এক এবং শুধুমাত্র একটি ধর্ম প্রচার করার জন্য নবী ও রসুল পাঠিয়েছেন। উদাহরনস্বরূপ বলা যায় যে, ঈসার নিকট যে সব ধর্মীয় বিধানসমূহ দেয়া হয়েছিল, তার মাধ্যমে পূর্ববর্তী ধর্মীয় বিধি বিধানের কয়েকটি বাতিল করা হয়েছিল। তবে নীতিগতভাবে আল্লাহর প্রেরিত ধর্মের কোন পরিবর্তন করা হয় নাই। পূর্ববর্তী নবী ও রসুলগণের নিকট যে ধর্মমত নাজিল করা হয়েছিল তা আল্লাহর মনোনীত ও নির্বাচিত ধর্মমত তা অবশ্যই ইসলাম ধর্ম। পবিত্র কোরআনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে:
“আমরা আল্লাহর উপর এবং তাহাদের প্রতি যাহা অবতীর্ন হইয়াছে অর্থাৎ ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মুসা, ঈসা, ও অন্যান্য নবীগণকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে প্রদান করা হইয়াছে। তাহাতে ঈমান আনিয়াছি। আমরা তাহাদের মধ্যে কোন পার্থক্য করিনা এবং আমরা তাঁহারই নিকট আত্মসমর্পনকারী। কেহ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাহিলে তাহা কখনও কবুল করা হইবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অর্ন্তভূক্ত হবে। (সুরা আল ইমরান ৮৪–৮৫)
পবিত্র কোরআনের এই আয়াতসমূহ প্রমান করে যে, সকল জনগোষ্ঠির কাছে সত্য ধর্ম ইসলামই নাজিল করা হয়েছে এবং প্রত্যেক ধর্ম প্রচারকগণ একটি মাত্র ধর্মই প্রচার করেছেন, আর সেটি হলো ইসলাম। কোরআনের অন্য একটি আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করিলাম (সুরা মায়িদা–৩)। আল্লাহতালা তার নবী ও রসুলগণের মাধ্যমে এই ধর্ম অবতীর্ণ করেছেন এবং এ ধর্মের উপরই তাঁর সন্তুষ্টি রয়েছে ও সকল ধর্ম প্রচারকগণ এই ধর্মই শিক্ষা দিয়েছেন। প্রতিটি লোক যার কাছে এই ধর্মের বাণী পৌঁছাবে এটি প্রতিপালন বা অনুসরন করা তার জন্য অবশ্য দায়িত্ব। আল্লাহর ধর্ম কোন কোন জনগোষ্ঠী গ্রহণ করেছে, আবার অনেক জনগোষ্ঠি তা গ্রহণ করেনি। আবার কোন এলাকার নবী রসুলগণের মৃতু্যর পরে এই ধর্ম বিকৃত হয়ে ভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান সৃষ্টি হয়েছে। এ বিষয়টি পবিত্র কোরআনে এভাবে বলা হয়েছে:
“নিঃসন্দেহে ইসলামই আল্লাহর একমাত্র দ্বীন। যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষঃবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিল, আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। (সুরা আলে–ইমরান–১৯) বনি ইসরাইল গোষ্ঠির একটি শাখা ছিল এমন এক জনগোষ্ঠি যারা সত্যপথ প্রাপ্তির পর বিভ্রান্ত বা সত্য পথচু্যত হয়ে পড়েছিল। যেমন আল্লাহ বলেছেন যে, তিনি বনি ইসরাইলী জনগোষ্ঠীর কাছে অনেক নবী ও রসুল পাঠিয়েছেন। এতদসত্ত্বেও তাদের কেউ কেউ সেই পয়পম্বরদের বির দ্ধাচারন করেছে অথবা সেই পয়গম্বরের মৃতু্যর পর তারা সঠিক ধর্মমত ও পথ পরিবর্তন করে বিকৃত ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান সৃষ্টি করেছে। উপরন্তু, আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, তখন মুসা জীবিত থাকাকালীন সময়ে কিছু কিছু লোক তার অল্প দিনের অনুপসি্ তিতে সোনার বাছুর বানিয়ে তা পূজা করেছে (সুরা ত্বাহা ৮৩ -৮৪)। আল্লাহ্তালা মুসার মৃতু্যর পর বনি ইসরাইলীদের কাছে অনেক পয়গম্বর তাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন। এই ধারায় সর্বশেষ নবী হলেন ঈসা। ঈসা আজীবন তাঁর গোত্রের কাছে আল্লাহর পাঠানো এই ধর্মমত প্রচার করে তাদেরকে আল্লাহ্র প্রকৃত বান্দা হওয়ার জন্য বলেছেন। তিনি তাদেরকে পবিত্র ইনজিল কিতাবের নির্দেশনাবলী প্রতিপালন করতে বলেছেন। সেই ইনজিলের কিছু অংশ বর্তমানেও এর মধ্যে বিদ্যমান রয়েছে।
ঈসার নিকট নাজিলকৃত ইনজিল তাওরাতের (Torah) উল্লেখিত নির্দেশনাবলীসমূহ প্রত্যয়ন করে। বর্তমানে Old Testament
এর মধ্যে তাওরাতের কিছু অংশ বিদ্যমান রয়েছে, যা ঈসা সময়ে বিকৃত হয়ে গিয়েছিল। ঈসা রাব্বিদের (ইহুদী ধর্মীয় নেতা) ভুল ধর্মীয় শিক্ষার কঠোর সমালোচনা করেন এবং তাদের প্রনীত ও প্রবর্তিত অনেক ধর্মীয় বিধিবিধান, যা তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করতো - বাতিল ঘোষণা করেন। তিনি বনি ইসরাইলীদের আল্লাহর একত্বে বিশ্বাস, সত্যবাদিতা ও পুন্যবান হওয়ার জন্য আহ্বান জানাতেন, যা আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পারি। তিনি বলেন:
“আর আমি আমার সম্মুখে তাওরাতের মধ্যে যাহা রহিয়াছে, উহার সমর্থক রূপে ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলোকে বৈধ করতে এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছে। সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরন কর। (সুরা আল ইমরান– ৫০)
ঈসার অন্তর্ধানের পর তাঁর পরবর্তী অনুসারীরা নাজিলকৃত ধর্মমতের ব্যপক বিকৃতি সাধন করে। তারা পৌত্তলিক গ্রীকদের বিকৃত
ধর্মমত থেকে কিছু বিকৃত ধ্যান ধারনার অনুসারী হয়ে তারা Trinity বা ত্রিত্ববাদ
অর্থাৎ, পিতা, পুত্র ও পবিত্র আত্মার ভাবধারা বা মতবাদ (আল্লাহ যা থেকে মুক্ত) চালু করে, যা বর্তমানে খৃষ্টবাদ বা Christianity নামে পরিচিত। যদিও বর্তমানে খৃষ্টবাদের মধ্যে মূল ধর্মের কিছু বিশ্বাস ও আচার অনুষ্ঠানাদি চালু আছে, তবে ঈসার অর্ন্তধানের পর কিছু লোক এই ধর্মমতকে ব্যাপকভাবে পরিবর্তন সংশোধন ও বিকৃতি সাধন করে। ঈসার প্রথম আগমনের দীর্ঘ বছর পর কিছু অজ্ঞাত পরিচয়নামা ব্যক্তি গ্রীক ভাষায় New Testament নামক পুস্তক রচনা করে। যদিও
ঈসা ও তাঁর অনুসারীদের ভাষা ছিল Aramic, যা আরবী ভাষার
কাছাকাছি একটি ভাষা এবং ইনজিল কিতাব এই ভাষায়ই নাযিল করা হয়। পরবর্তীকালে ঐতিহাসিকগণ ঐ সব লেখা একত্রিত করেন, যা বর্তমানে খৃষ্ট ধর্মের ভিত্তি হিসাবে প্রচলিত। তাই খৃষ্টবাদ বা প্রচলিত খৃষ্ট ধর্ম ঈসার মূল শিক্ষা থেকে বহুদূরে চলে গেছে। ঈসার পর আল্লাহতালা অন্য একটি গোত্রের মধ্যে একজন নবী প্রেরণ করেন, যার মধ্যে বিশ্ববাসীর নিকট প্রকৃত ধর্ম ও ধর্মীয় শিক্ষা মানব সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলী দান করেন। এই নবী হলেন মুহাম্মদ, আর এই ঐশী গ্রন্ হলো কোরআন, যা পৃথিবীর
একমাত্র ঐশী বাণী যা সকল প্রকার বিকৃতি, বিচু্যতি ও পরিবর্তন থেকে মুক্ত।
পবিত্র কোরআন সকল সময়ের মানব জাতির জন্য হেদায়েতকারী ঐশী গ্রন্ । প্রত্যেক যুগের প্রতিটি মানুষের দায়িত্ব হলো এই মহাগ্রন্ কে মান্য ও অনুসরন করা। শেষ বিচারের দিনে মানব জাতির কার্যকলাপ (আমল) এই কোরআনের নিরীখে বিচার করা হবে। বর্তমান বিশ্ব আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে ছোট হয়ে গেছে এবং যেন একটি বিশ্বগ্রামে পরিনত হয়েছে। তাই কোরআন ও এর জ্ঞান থেকে বঞ্চিত বা কোরআনের অস্তিত্ব সম্পর্কে বেখবর থাকা কারো পক্ষেই আর সম্ভব নয়। তবুও পৃথিবীর মাত্র কিছু অংশের লোক কোরআনকে ঐশী গ্রন্ হিসাবে বিশ্বাস ও মান্য করে থাকে। পবিত্র কোরআন ও হাদীসের মাধ্যমে ঈসার পুনরাগমনের সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি পৃথিবীতে প্রত্যাবর্তন করে জনগণকে সঠিক পথে পরিচালনা করে বর্তমানে খৃষ্ট ধর্মে যে বিভ্রান্তি ও বিকৃতি রয়েছে তার সমাধান করবেন। এই পুস্তকের পরবর্তী পরিচ্ছদে এ বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঈসাকে আল্লাহর সান্নিধ্যে উঠিয়ে নেয়া হয়েছে এবং তিনি শারীরিকভাবে মৃতু্য বরনও করেন নাই। হাদীসে বলা আছে যে, তিনি পুনরায় পৃথিবীতে আগমন করে ইমাম মাহদীর সাথে একযোগে ইসলাম ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এই কারনে মুসলিম ও খৃষ্ট বিশ্ব অধীর আগ্রহে এই পবিত্র আশীর্বাদপুষ্ট মহান অতিথিকে পৃথিবীতে পুনঃ আগমন করার সাথে সাথে নাযাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

