তোমাদের কি হইল যে, তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য, যাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক, এই জনপদ– যাহার অধিবাসী জালিম/সীমালংঘনকারী, উহা হইতে আমাদিগকে অন্যত্র লইয়া যাও, তোমার নিকট হইতে আমাদের জন্য অভিভাবক নিয়োগ কর এবং তোমার নিকট হইতে আমাদিগকে সহায়তা কর। (সুরা নিসা–৭৫) কোরআন থেকে আমরা জানতে পারি যে, কোন রাসূল বা পয়গম্বর প্রেরনের পূর্বে সমাজে প্রচলিত, নৈতিক অবক্ষয় এক চুড়ান্ত আকার ধারন করে। তখন কোন পয়গম্বর সমাজে আগমন করেন। তাঁর অনুসারীরা আল্লাহর সন্তুষ্টির পথে সংগ্রামরত থাকা সত্ত্বেও একটি সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন যাপন করে। এই আর্শীবাদপুষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কিছু সংখ্যক লোক, এই আধ্যাত্মিক ও ধর্মীয় পথ থেকে বিচু্যত হয়। আবার কেহ কেহ বিদ্রোহ ঘোষনা করে খোদাদ্রাহিতা বা নাস্তিক্যের পর্যায়ে উপনীত হয়। কোন কোন ক্ষেত্রে আবার আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাস্য সি্ র করে নিজেরাই নিজেদের উপর জুলুম করে মহা বিভ্রান্তির শিকার হয়। আল্লাহতালা পবিত্র কোরআনে তাঁর প্রতিনিধি নবী ও রাসূলদের তাঁর প্রতি আনুগত্য, বিশ্বস্ তা, আন্তরিকতা সর্বোপরি তাদের খোদাভীর তার প্রশংসা করে কিভাবে তাদের নবী পরবর্তী প্রজন্ম ঈমানহারা হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন। যখন তাদের খেয়াল্লখুশী, লোভ, লালসা প্রবৃত্তির দাসত্ব করার ফলে তারা নৈতিক মূল্যবোধ থেকে বহুদুরে চলে যায়। এ বিষয়টি পবিত্র কোরআনে এভাবে বর্ননা করা হয়েছে:
ইহাই তাহারা, নবীদের মধ্যে যাহাদিগকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আদমের বংশ হইতে ও যাহাদিগকে আমি নুহের সহিত নৌকায় আরোহন করাইয়াছিলাম এবং ইবরাহীম ও ইসমাইলের বংশোদ্ভুত ও তাহাদিগকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম, তাহাদের নিকট দয়াময়ের নিকট হইতে কিছু আবৃত্তি করা হইলে তাহারা সিজদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে। উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীগণ। যাহারা সালাত বিনষ্ট করল ও তাদের লালসা প্রবল হইল। সুতরাং অচিরেই উহারা তাহাদের কু–কর্মের শান্তি প্রত্যক্ষ করিবে। (সুরা মরিয়াম ৫৮–৫৯) আল্লাহ প্রদত্ত ঐ দায়িত্ব পালনে যে সমস্ত লোক অবহেলা করেছে, তারা আল্লাহতালার ক্রোধের বা গজবের শিকার হয়েছে। বিভিন্ন ধরনের দুর্ভোগের আকারে যা তাদের জীবনে প্রবেশ করে তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলেছে। তারা আল্লাহর কৃপা বা অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। কোরআনের ভাষ্য অনুযায়ী, যে আমার স্মরনে বিমুখ থাকিবে, অবশ্যই তাহার জীবন হইবে সংকুচিত এবং আমি তাহাকে কেয়ামতের দিন উল্লিখত করিব অন্ধ অবস্ ায় (সুরা- ত্বহা-১২৪)। তাই তারা বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ও দুর্ভোগের শিকার হবে যেমন দ্রব্য সামগ্রীর দুষ্প্রাপ্যতা, অভাব, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বা নৈতিক ক্ষয় ও রাজনৈতিক অসি্ রতা থেকে সৃষ্টি হবে। ধর্মবিহীন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্ ায় যারা ঐশী নির্দেশনা তথা ধর্মীয় অনুশাসনের প্রতি উদ্ধত আচরন করে, তারা বিভিন্ন ধরনের অবিচার, চাপ ও নির্যাতনের শিকার হয়। কোরআনে বর্ণিত ফিরাউনের সময়কালের সামাজিক নির্যাতন এমন পরিসি্ তির একটি বাস্তব উদাহরণ। ফিরাউন তার পার্থিব বিজয়ের ও শক্তির গর্বে উম্মত থাকতো এবং অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করতো। অন্যদিকে তার প্রজা সাধারন তার একনায়কতন্ত্রের চাপে এক দুর্বিষহ জীবন যাপনে বাধ্য হতো। কোরআনে বিষয়াটি এভাবে উল্লেখ করা হয়েছে:
ফিরাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং তথাকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেনীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেনীকে সে হীনবল করিয়াছিল। উহাদের পুত্র সন্তানগণকে সে হত্যা করিত এবং কন্যা-সন্তানকে জীবিত থাকিতে দিত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। (সুরা আল কাসাস–৪) এ ধরনের পরিসি্ তিতে জনগণ তার জুলুমবাজ নেতৃত্বের কারণে অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় পতিত হয়। তখন একজন ত্রানকর্তার প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হয়। খোদার নির্দেশের প্রতি অবজ্ঞা ও ধর্মীয় বিচু্যতির কারণে সমাজ ব্যবস্ ায় যে অর্থনৈতিক বঞ্চনা, সামাজিক নিরাপত্তাহীনতা, অবিচার ও অনাচার সৃষ্টি হয় এই ত্রানকর্তা তা অপসারন করে জনগণকে আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য সৃষ্টির মাধ্যমে সমাজে শান্তি, ন্যায় বিচার ও নিরাপত্তা বিধান করেন। মুসার পরবর্তী যুগে বনি ইসরাইলগণ তাদের স্বৈরশাসক নেতাদের জুলুম ও অত্যাচারে জর্জরিত হয়েছিলেন। তাদেরকে তাদের ঘরবাড়ী থেকে বহিস্কার করা হয়। তাদের ভূমি থেকে উৎখাত করা হয় এবং তারা সকল ধরনের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে অতি কষ্টে কালাতিপাত করতে থাকেন। যে সব উপাস্য তারা নির্বাচন অথবা নির্ধারন করছেন তা অথবা তাদের ধনসম্পদ অথবা তাদের মহান পূর্বপুর ষগণ তাদের কোন উপকারেই আসে নাই - এ বিষয়টি গভীরভাবে অনুধাবন করার পর বনি ইসরাইলগণ আল্লাহতালার পক্ষ থেকে একজন রাজা তথা ত্রানকর্তা প্রেরনের জন্য প্রার্থনা করে, যিনি তাদেরকে এই নিষ্ঠুর ও অমানবিক পরিসি্ তি থেকে উদ্ধার বা মুক্ত করবেন। কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনাপ্রবাহ বিশ্লেষন করে আমরা দেখতে পাই যে, অতীতের সকল সভ্যতাই তাদের পয়গম্বরদের বিরোধিতা করেছে এবং সকলকেই একই ধরনের দুর্ভাগ্য বরন করতে হয়েছে। এই সব সভ্যতার জনগণ যে ধরনের লাগামহীন জীবনযাপন করেছে তাই তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহু নবী রসুল প্রেরণ করেছেন এবং তারা তাদের পয়গম্বরদের প্রদর্শিত জীবনযাত্রা অস্বীকার করেছে বা তাঁর অবাধ্য হয়েছে তাদের একই ধরনের প্রক্রিয়ায় উৎখাত বা ধ্বংস করা হয়েছে। আধুনিক সমাজব্যবস্ ায়ও অতি দ্র ত ব্যাপকভাবে দুর্নীতি, নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। দারিদ্র, দুঃখকষ্ট ও সামাজিক বিশৃংখলা তাদেরকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। তাই তারা শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবন, অর্থাৎ যেখানে নৈতিক মূল্যবোধ, ন্যায় বিচার ও পূণ্য বিরাজ করবে এমন ধরনের সমাজ ব্যবস্ ার জন্য প্রচন্ডভাবে আগ্রাহন্বিত হয়ে পড়েছে। কোরআনের নৈতিক মূল্যবোধ যে সমাজে বিরাজমান থাকে সেই সমাজে কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সমাজের সকল ধরনের অবিচার, অন্যায় ও দুঃখ-কষ্ট দূর করার একমাত্র পথ হলো সঠিকভাবে ও পূর্ণ আন্তরিকতার সাথে ধর্মীয় নৈতিকতা ও পূন্য বজায় রাখা। প্রকৃতপক্ষে এই ধরনের পরিসি্ তিতেই আল্লাহতালা পূর্ববর্তী সভ্যতা সমূহে নবী বা রাসূল প্রেরণ করে সেই জাতিকে উদ্ধার করেছিলেন। আল্লাহতালা কখনও কখনও তাদের প্রতি অযাচিত কৃপা ও কর না প্রদর্শনের মাধ্যমে তাদের ভয়াবহ সামাজিক নৈরাজ্য থেকে রক্ষা করেছিলেন। এই ব্যাপারটি কোরআনের ভাষায়:
যদি সেই সকল জনগণের অধিবাসীবৃন্দ ঈমান আনয়ন করিত ও তাকওয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশমন্ডলী ও পৃথিবীর সকল কল্যান উম্মুক্ত করিতাম। কিন্তু তাহারা তা প্রত্যাখান করিয়াছিল। সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদিগকে শাস্তি দিয়াছি (সুরা আল আরাফ–৯৬) পবিত্র কোরআনের এই আয়াত ও অন্যান্য আয়াতের মাধ্যমে এটা নিশ্চিতভাবে জানা গেছে যে, আল্লাহতালার নিকট থেকে দোয়া ও কর না, শান্তি প্রাপ্তির একটি এবং শুধুমাত্র একটিই পদ্ধতি রয়েছে তা হলো– ইসলামকে পুর্নাঙ্গ ও নিবিড়ভাবে অনুসরন করা বা মেনে চলা। পূর্ববর্তী সমাজে যেমন এই বিধান চালু ছিল, তা বর্তমান এবং অনাগত সকল সভ্যতার জন্য এটি সমভাবে প্রযোজ্য হয়েছে, হচ্ছে এবং হতে থাকবে। ইসলামের জীবন দর্শন থেকে বঞ্চিত জনগোষ্ঠি অবশ্যই অবিচার, নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অসি্ রতার শিকার হবে। এটাই আল্লাহর স্ ায়ী বিধান। আর এই আল্লাহর বিধানে কোন পরিবর্তন নাই, যা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে:
কিন্তু ইহাদের নিকট যখন পয়গম্বর আসিল, তখন তাহা কেবল উহাদের বিমুখতাই বৃদ্ধি করিল। পৃথিবীতে উদ্ধত্য প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে। কূট ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদিগকেই পরিবেষ্টন করে। তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনও কোন পরিবর্তন পাইবে না এবং আল্লাহর বিধানের কোন ব্যতিক্রমও দেখিবেনা। (সুরা ফাতির ৪২–৪৩)
পবিত্র কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি যে, আল্লাহতালা জনগণকে নাস্তিক্যতাবাদ ও সামাজিক বিপর্যয় থেকে মুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন জনগোষ্ঠীর কাছে নবী রসুল প্রেরণ করেন। এই পয়গম্বরগণ তার জনগণকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্ াপন, খোদাভীতি, ঐশী প্রেম শিক্ষা দিয়ে থাকেন। এই জনগোষ্ঠী যদি আল্লাহর রসুলের শিক্ষা অনুসরন করতে অস্বীকৃতি প্রদানে বা তাঁকে অমান্য করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে সেই নবী বা রাসূল আল্লাহর ক্রোধ বা শাস্তির ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেন। আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন যে, আল্লাহতালা কোন জাতিকে সতর্ক না করে তাদের কোন শাস্তি প্রদান করেন নাই বা ধ্বংস করেন নাই। কোরআনে বর্ণিত হয়েছে:
আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিলনা। ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়কারী বা জুলুমবাজ নই। (সূরা আস শুয়ারা– ২০৮-২০৯) বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি সেই সমাজ ব্যবস্ ার দিকে লক্ষ্য করলে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক অসি্ রতার পাশাপাশি আধ্যাত্মিক ও বাহ্যিক উভয় ক্ষেত্রে ব্যাপক অধঃপতন দেখতে পাওয়া যায়। ধনী ও দরিদ্রের ব্যবধান পীড়াদায়ক পর্যায়ে পৌঁছেছে। সামাজিক অনাচার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই পরিসি্ তির আরো অবনতি হবে। এই অন্ধকারাচ্ছন্ন সময় অতিবাহিত হওয়ার পরই ঈসার আগমন ও ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। আল্লাহর মনোনীত সত্য ধর্মই সমস্ত বিশ্বে বিজয়ী হবে ও অন্যান্য সকল অধর্ম বাতিল হয়ে যাবে। সত্যিকার মুমিন বান্দাদের আল্লাহতালা পবিত্র কোরআনে এরই সুসংবাদ প্রদান করেছেন:
তাহারা তাহাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চাহে। কাফিরগণ অপ্রীতিকর মনে করিলেও আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চাহেন না। মুশরিকরা অপ্রীতিকর মনে করিলেও অপর সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত করবার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য দ্বীনসহ তাহার রাসূল প্রেরণ করিয়াছেন। (সুরা ওবা-৩২-৩৩)
আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা নূর এ প্রকৃত ঈমানদের উদ্দেশ্যে বলেছেন, যারা আল্লাহর একত্বের প্রতি অবিচল থেকে সৎকর্মে নিবেদিত থাকে এবং শুধুমাত্র আল্লাহর সন্তষ্টিই কামনা করে থাকে, তবে তাদেরকে ক্ষমতায়ন বা ক্ষমতায় অধিষ্ঠিত করা হবে যেমনটি অতীতেও করা হয়েছিলো:
তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে প্রতিশ্র তি দিয়েছেন যে, তিনি অবশ্যই তাহাদিগকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাহাদের পূর্ববর্তী দিগকে এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠা করবেন তাহাদের দ্বীনকে, যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাহাদিগকে নিরাপত্তা দান করিবেন। তাহারা আমার ইবাদত করিবে। আমার কোন শরীক করিবে না। অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী। (সুরা নূর–৫৫)
পবিত্র কোরআনের উক্ত আয়াত থেকে আমরা ইসলাম প্রচারের পূর্বশর্ত জানতে পারলাম, আর তা হলো সমাজে এমন ধরনের ঈমানদারদের উপসি্ তি যারা শিরকবিহীন ইবাদতে নিবেদিত হয়ে আল্লাহর বিধান অনুযায়ী সৎকর্ম করে থাকে। ইতিহাসের প্রতিটি যুগেই আমরা দেখতে পাই যে, আল্লাহতালা তাঁর প্রকৃত বান্দাদের ঠিকই সাহায্য করে থাকেন, যারা তাঁর সাহায্যের প্রকৃত প্রত্যাশী বা যাদের প্রথম ও শেষ আশ্রয়স্ ল হলো শুধুমাত্র আল্লাহতালা। এই আমোঘ বিধান অতীতে যেমন কার্যকর ছিল, বর্তমানে তেমনি কার্যকর রয়েছে, ভবিষ্যতেও একইভাবে তা কার্যকর থাকবে। আল্লাহতালা বর্তমান সমাজে খোদাদ্রহিতার আলোকে সৃষ্ট অনাচার অবিচার থেকে তাঁর বান্দাদের অবশ্যই রক্ষা করবেন। ইসলামিক বিশ্ব বর্তমানে যে বিপদসংকুল পরিসি্ তিতে রয়েছে তা থেকেও আল্লাহ উদ্ধার করবেন। হাদীসের মাধ্যমে আমরা জানতে পারে তা সন্নিকটে। প্রত্যেক যুগের মত এ যুগেও লোকে বিশ্বাস করে যে, তাদের উদ্ধারের জন্য একজন ত্রানকর্তা আগমন করবেন। এই ত্রানকর্তা যিনি মানব জাতিকে পাপ–পংকিল অন্ধকার জগত থেকে উদ্ধার করে পূন্যময় আলোকজ্জল পথে নিয়ে যাবেন। আর এই পথ হলো ইসলাম। ঈসা ও ইমাম মাহদী যারা উন্নত জীবন যাপনের মাধ্যমে তাঁরা মানুষকে বুদ্ধিবৃত্তিক ভাবে যে সব খোদাদ্রোহিতার মতবাদ ইজম বা তত্ত তা মিথ্যা প্রতিপন্ন করে সেগুলো ধ্বংস করবেন। আল্লাহতালা প্রতিশ্র তি দিয়েছেন যে, যারা প্রকৃতপক্ষে আল্লাহর সাহায্য কামনা করে, তাঁকে ভালবাসে, ভয় করে, তাদেরকে তিনি সাহায্য করে থাকেন। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে:
“তাহাদিগকে তাহাদের ঘরবাড়ী হইতে অন্যায়ভাবে বহিস্কার করা হইয়াছে শুধু এই কারনে যে, তাহারা বলে, আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্যদল দ্বারা প্রতিহত না করিতেন, তাহা হইলে বিধ্বস্ত হইয়া যাইত খৃষ্টান সংসার, বিরাগীদের উপাসনা স্ ান গির্জা,ইয়াহূদীদের উপাসনালয় এবং মসজিদ সমূহ,যাহাতে অধিক স্মরন করা হয় আল্লাহর নাম। আল্লাহ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাহাকে সাহায্য করে। আল্লাহ নিশ্চয়ই শক্তিমান ও পরাক্রমশালী” (সুরা হজ্জ ৪০–৪১)

