ঈসার প্রত্যাবর্তন

1 / 9 · 2 মিনিট পড়া

ঈসা সকল পয়গম্বরদের মত

ঈসা সকল পয়গম্বরদের মত আল্লাহতালার একজন বান্দা, যিনি আল্লাহর নির্দেশে তাঁর বান্দাগণকে সত্য পথের দিকে আহ্বান করতেন। আল্লাহ তালা ঈসাকে বিশেষ ধরনের গুনাবলী প্রদান করেছেন যা অন্যান্য নবী/রাসূলকে দেওয়া হয় নাই। এ সব গুণাবলীর মধ্যে সবচেয়ে গুর ত্বপূর্ণ হল তাঁকে আল্লাহতালা উর্ধ জগতে উঠিয়ে নিয়েছেন এবং পরবর্তীতে তিনি দুনিয়ায় পুনরায় আগমন করবেন। অধিকাংশ লোকের প্রচলিত বিশ্বাসের বিপরীত কথাটি হলো যে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয় নাই বা তাঁকে হত্যাও করা হয় নাই। অথবা যে কোন কারনেই হোক না কেন, তিনি মৃতু্যমুখে পতিত হন নাই। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তারা ঈসাকে হত্যা করে নাই। তারা তাঁকে ক্রুশবিদ্ধ করে নাই এবং আল্লাহতালা তাঁকে উর্ধ জগতে নিজের কাছে উঠিয়ে নেন। তাছাড়া পবিত্র কোরআনে ঈসা সম্পর্কে এমন সব ঘটনার অবতারনা করা হয়েছে যেগুলি এখন পর্যন্ত সংঘটিত হয় নাই। এ কারনে পৃথিবীতে তার দ্বিতীয়বার আগমন এই সমস্ত ঘটনাবলী সংঘটিত হওয়ার অন্যতম পূর্বশর্ত। তাই এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নাই যে, কোরআনে বর্ণিত ঘটনাবলী অবশ্যই সংঘটিত হবে। রাসূলের হাদীসের মাধ্যমে আমরা জানতে পারি যে, মুহাম্মদ বলেছেন, আল্লাহর সান্নিধ্যে ঈসা জীবিত আছেন এবং তিনি পুনরায় এই পৃথিবীতে আগমন করবেন। আর যখন তিনি পৃথিবীতে পুনরায় আগমন করবেন, তখন তিনি কোরআন দ্বারা সমগ্র বিশ্ব শাসন করবেন। এই প্রক্রিয়ায় সমস্ত ক্রিশ্চিয়ান বিশ্বস্ত ইসলামী ধর্মীয় ভাবধারায় পরিচালিত হবে। তিনি এবং ইমাম মাহদী একত্রে সমগ্র বিশ্ব ইসলাম ধর্মীয় মূল্যবোধ এর মাধ্যমে শাসন করবেন। সকল বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদগণ এ ব্যাপারে একমত পোষন করেন যে, ঈসা মারা যান নাই এবং তিনি পৃথিবীতে পুনরায় আগমন করবেন। এতদসত্ত্বেও কিছু সংখ্যক লোক ধারনা করে যে, ঈসা মারা গেছেন, তাই তাঁর পৃথিবীতে আগমনের আর কোন সম্ভাবনাই নাই। প্রকৃতপক্ষে কোরআন ও হাদীস সম্পর্কে অজ্ঞতাই এই বিভ্রান্তিকর ধারনার মূল কারন। মুহাম্মদ উল্লেখ করেছেন যে, আখেরী জমানায় ঈসা পুনরায় পৃথিবীতে আগমন করবেন। সেই সময় সমগ্র বিশ্বে নজীরবিহীন শান্তি, ন্যায়বিচার ও কল্যান বিরাজ করবে। আখেরী জমানা বলতে সেই সময়কে বুঝিয়ে থাকে যার কিছুদিন পরে

পৃথিবী ধ্বংস হবে। ইসলাম ধর্মমতে ঐ সময়ে বিশ্ববাসী দজ্জাল তথা AntiChrist এর

ভয়াবহ ও কঠোর নির্যাতনের শিকার হবে। পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প, ইয়াজুজ ও

মাজুজের (Gog & Magog) আবির্ভাবের পর কোরআনের নৈতিক মূল্যবোধের

শিক্ষার প্রাধান্য বজায় থাকবে এবং জনগন কোরআনের শিক্ষানুযায়ী জীবন যাপন করবে। ঈসা মারা যান নাই, তা বিদ্যমান প্রমানাদির মাধ্যমে নিশ্চিৎ হওয়া গেছে। বরং তাকে আল্লাহর সান্নিধ্যে উঠিয়ে নেয়া হয় এবং তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন। এই পুস্তকে পবিত্র কোরআন, হাদীসের ধর্মীয় চিন্তাবিদগণের বক্তব্যের আলোকে করা হবে। যাহোক, মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমাদের কয়েকটি বিষয় স্মরন ও বিবেচনায় রাখা বিশেষ প্রয়োজন।