উপরোক্ত আলোচনা থেকে এটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হয় যে, ঈসা মৃতু্যমুখে পতিত হন নাই। অথবা তাঁকে হত্যাও করা হয় নাই বরং ঈসাকে আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া হয়েছে। তিনি এই পৃথিবীতে পুনরায় আগমন করবেন। পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে ঈসা এই পৃথিবীতে পুনরাগমনের বিষয়টি নিশ্চিত করে এবং এ ব্যাপারে বহু প্রমান রয়েছে। প্রথম প্রমান:
যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে আমার নিকট তুলিয়া লইতেছি এবং যাহারা কুফরী করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি। আর আমি তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি। অতঃপর আমার কাছে তোমার প্রত্যাবর্তন । অতঃপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব (সুরা আল ইমরান–৫৫) এই আয়াতে “আমি তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি” বাক্যটি বিশেষ গুর ত্বপূর্ণ। এখানে ঈসার একনিষ্ঠ অনুসারী হিসাবে একটি গ্র পের অস্তিত্ব পাওয়া যায় যাদেরকে “কেয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর প্রাধান্য বজায় রাখা হবে”, মর্মে আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন, এখন প্রশ্ন হলো ঈসার এই একনিষ্ঠ অনুসারী কারা? তারা কি ঈসার সময়কালীন সেই ভক্ত বা অনুসারীবৃন্দ অথবা বর্তমান সময়ের খৃষ্ঠান ধর্মালম্বী নামে পরিচিত জনগোষ্ঠী?
ঈসার উর্ধ্বে আরোহনের পূর্বে তাঁর অনুসারীদের সংখ্যা ছিল অত্যন্ত অল্প। ঈসার আল্লাহ্র সান্নিধ্যে গমনের পর খৃষ্ঠধর্মের মূলসূত্র অল্পদিনের মধ্যে বিকৃত হয়ে যায়। উপরন্তু তার অনুসারীগণ জীবিত থাকাকালীন সময়ে চরম নির্যাতন এ বিপর্যয়ের সম্মুখীন হন। পরবর্তী দুই শতক পর্যন্ত তার অনুসারীদের কোন রাজনৈতিক শক্তির পৃষ্ঠপোষকতা না থাকায় তারা সীমাহীন নির্যাতনের শিকার হতে থাকেন। সেক্ষেত্রে প্রাথমিক যুগের খৃষ্টান ধর্মাবলম্বীগণ কাফিরদের তুলনায় শক্তিশালী ছিল একথা বলা সম্ভব নয়। তাই অত্যন্ত যৌক্তিকভাবে বলা যায় যে, আলোচ্য আয়াতে এই অনুসারীদের বিষয়ে বলা হয় নাই। বর্তমান খৃষ্টান ধর্মের অনুসারীদের দিকে লক্ষ করলে দেখা যায় যে, খৃষ্টধর্মের প্রান বা মূলসূত্র বলতে যা বোঝায় তা ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে এবং ঈসা মানব জাতির কাছে যে মূল শিক্ষার দিয়াছেন তার সাথে বর্তমানে প্রচলিত খৃষ্ট ধর্মের কোন সম্পর্কই নাই। বর্তমানে ঈসার অনুসারী হিসাবে দাবীদারগণ ঈসাকে আল্লাহর পুত্র এবং অনুরূপভাবে ত্রিতত্ব মতবাদে (পিতা, পুত্র এবং পবিত্র আত্মা) বিশ্বাসী। নিশ্চয়ই আল্লাহ এ সবের উর্ধে। তাই বর্তমান খৃষ্টানদেরকে ঈসার সত্যিকার অনুসারী হিসাবে গণ্য করা নির্ভুল হবে না বা যথার্থ হবে না তথা বিভ্রান্তিকর হবে। পবিত্র কোরআনের অনেক আয়াতেই এই ত্রিতত্ত্ব একটি বিকৃত বা বাতিল বা আল্লাহর অনুনোমোদিত মতবাদ হিসাবে নিন্দা করা হয়েছে। “যাহারা বলে, যে মসীহ, মরিয়ম তনয়, তিনের মধ্যে তৃতীয় তাহারা তো কুফরী করিয়াছে যদিও আল্লাহ এক তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই।”
(সুরা মায়িদা–৭৩) এই ক্ষেত্রে আলোচ্য উক্তিটির “আমি তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দান করিব” ব্যাখ্যা করা হচ্ছে:
প্রথমত: বলা হয়েছে তারা হবে মুসলিম বা আল্লাহতালার কাছে আত্ম সমর্পনকারী যারা ঈসার মূল শিক্ষার বাস্তব অনুসারী। দ্বিতীয়ত: বলা হচ্ছে বর্তমান খৃষ্টান ধর্মালম্বীরা মূর্তিপূজকদের অনুরূপ বিশ্বাস লালন করে থাকেন যা বিশ্বের যে কোন খৃষ্টানের সাথে আলোচনা করে বা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করলেই এর সত্যতা দেখতে পাওয়া যাবে। ঈসার আগমনের পর এই দ্বন্দ্বের মীমাংসা হবে। কারণ তিনি জিযিয়া কর (মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের জন্য নির্ধারিত সাময়িক করাদি) রহিত বা বাতিল করবেন। অর্থাৎ মুসলিম রাষ্ট্রে খৃষ্টান বা ইহুদীদের একত্র বসবাস করা তিনি সেই সময় সমর্থন করবেন না। তার অর্থ এই দাঁড়ায় যে তার শাসনকালে সকল ধরনের বিশ্বাসীদের ইসলাম ধর্মে শামিল হিসাবে গণ্য করা হবে। আল্লাহর নবী ও শেষ পয়গম্বর ঈসার প্রত্যাবর্তনের সুসংবাদ দিয়েছেন। হাদীস বিশেষজ্ঞগণ বলেন যে, এই বিষয়ে হাদীস সমূহের মাধ্যমে জানা যায় যে, আল্লাহর নবী বলেছেন যে, ঈসা শেষ বিচারের দিনের পূর্বে জনগণের মাঝে নেমে আসবেন। এ বিষয়টি মুতাওয়াত্তর এর মর্যাদা লাভ করেছে। এর অর্থ হলো বিষয়টি এত বেশী সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন যা প্রজন্ম পরম্পরায় সংরক্ষিত হয়েছে। তাই এই হাদীস সমূহের নির্ভরযোগ্যতা সম্পর্কে সন্দেহের কোন অবকাশ নাই। উদাহরনস্বরূপ বলা যায় যে, আবু হুরায়রা বর্ণনা করেন, রসুল বলেছেন:
কসম সেই সত্তার যার হাতে আমার প্রান। মরিয়ম তনয় অবশ্যই শীঘ্রই তোমাদের মধ্যে অবতরন করে একজন ন্যায়বান বিচারক হিসাবে আত্মপ্রকাশ করবেন। তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন। (ক্রুশ পূজা বন্ধ করবেন)। শুকর হত্যা করবেন (স্মরন করা যেতে পারে (শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ) ও জিজিয়া কর বাতিল করবেন। সেই সময় সম্পদের এত প্রাচুর্য থাকবে যে, তা নেওয়ার জন্য কোন লোক পাওয়া যাবে না। তখন একটি সেজদার মূল্য পৃথিবী ও তার মধ্যে যা আছে তার চেয়ে বেশী মূল্যবান হবে (সহীহ বোখারী) জাবীর বিন আব্দুল্লাহ বলেন, আমি রসুলকে বলতে শুনেছি”, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সংগ্রাম করতে থাকবে, যতদিন পর্যন্ত না তারা বিজয় অর্জন করতে সক্ষম হয়। তিনি বলেন, এমন সময় ঈসা অবতরন করবেন, তাদের নেতা বলবেন, আসুন আপনি নামাজের ইমামতী কর ন। কিন্তু ঈসা বলবেন, না আপনাদের কেহ কেহ অন্যান্যদের নেতা করেছেন আল্লাহতালা এই উম্মাহ্কে মর্যাদা দান করেছেন (সহীহ মুসলিম)। আবু হোরায়রা বলেন, আমি নবীকে বলতে শুনেছি, “আমার ও ঈসার মধ্যবর্তী কোন নবী নাই। যখন তিনি পৃথিবীতে অবতরন করবেন তাঁকে চিনে নিও। তিনি হলেন একজন মধ্যম উচ্চতার লোক, লালচে ফর্সা, দুই প্রস্ হালকা হল্দে কাপড় পরিহিত। মাথায় চুল দেখে মনে হবে ভিজা ও পানি ঝরছে যদিও প্রকৃতপক্ষে তাতে কোন পানি থাকবে না। তিনি ইসলামের জন্য লোকের সাথে যুদ্ধ করবেন। তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া কর বাতিল করবেন। আল্লাহ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম ধরায় রাখবেন না, তিনি দজুল ধ্বংস করবেন। দুনিয়ায় তিনি ৪০ বৎসর জীবিত থাবেন। অতঃপর তিনি মৃতু্য মুখে পতিত হবেন। মুসলিমগণ তার ইমামতিতে নামাজ আদায় করবেন (আবু দাউদ)। দ্বিতীয় প্রমানঃ আমরা ইতোপূর্বে সুরা নিসার ১৫৫-১৫৭ নং আয়াত আলোচনা ও বিশ্লেষণ করেছি। এই এর পরবর্তী ১৫৯ আয়াতে আল্লাহ বলেন, কিতাবীদের মধ্যে প্রত্যেকে নিজেদের মৃতু্যর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই এবং কিয়ামতের দিন সে তাহাদের বির দ্ধে সাক্ষ্য দিবে (সুরা নিসা– ১৫১), (সুরা নিসা– ১৫৯)। আলোচ্য আয়াতে “তাঁহার মৃতু্যর পূর্বে এমন কেহ থাকিবে না যে, তাহার উপর ঈমান আনবেনা “এই বক্তবটি গুর ত্বপূর্ণ। এ ব্যাপারে আরবী ভাষা হলো– “ওয়া ইন মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিন্নিনা বিহি কাবলা মাওতিহি।”
কোন কোন ইসলামী চিন্তাবিদ বলেন, এ বক্তবে সে বা ইহা কোরআন অর্থে ব্যবহৃত হয়েছে। এবং তারা আয়াতটির এভাবে ব্যাখ্যা করে থাকেন, তাঁর মৃতু্যর পূর্বে আহলে কিতাবীদের মধ্যে এমন কেহ থাকিবে না যারা কোরআনের প্রতি বিশ্বাসী থাকবে না। যাহোক, একই সুরার পূর্ববর্তী ১৫৭-১৫৮নং আয়াতদ্বয়ে এই “সে” সর্বনামটি সন্দেহাতীতভাবে ঈসার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে, “তাহারা বলে, আমরা মসীহ, মরিয়ম তনয় ঈসা মসীহকে হত্যা করিয়াছি তাহাদের এই উক্তির জন্য। অথচ তাহারা তাঁকে ঈসা হত্যা করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করে নাই কিন্তু তাহাদের বিভ্রম হইয়াছিল। যারা এ ব্যাপারে বিতন্ডা করে বা যারা এ বিষয়ে সন্দেহ পোষন করে এ ব্যাপারে তাদের কোন বাস্তব জ্ঞান নাই। বরং তারা বিভ্রান্তিতে রয়েছে। এটা সি্ র নিশ্চিত বিষয় যে, তারা তাকে (ঈসাকে) হত্যা করে নাই (নিসা- ১৫৭)
আল্লাহতালা তাঁকে (ঈসাকে) তাঁর সান্নিধ্যে তুলিয়া লইয়াছেন। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ (সুরা নিসা– ১৫৮)। এই দুই আয়াতের পরবর্তী আয়াত– ১৫৯। এই আয়াতে এমন কোন প্রমাণ নাই যে, “সে” শব্দটি ঈসা ব্যতীত অন্য কেহ বা অন্য কিছু অর্থে ব্যবহৃত হয়েছে। কিতাবধারীদের মধ্যে এমন একজনও থাকবে না যে, তাঁর মৃতু্যর পূর্বে ঈমান আনিবে না। কিয়ামতের দিন সে তাদের বির দ্ধে সাক্ষী প্রদান করিবে (সুরা নিসা–১৫৯)। পবিত্র কোরআনে শেষ বিচারের দিনে জিহ্বা, হাত ও পা তার কৃতকর্মের সাক্ষী হবে (সুরা নুর– ২৪ ও সুরা ইয়াসীন ৬৫।) সুরা ফুসিসিলাত্ ২০-২৩ নং আয়াতে শ্রবনেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, ত্বক আমাদের বির দ্ধে সাক্ষী দিবে। এ সব আয়াতে, কোরআন সাক্ষ্য দিবে মর্মে কোন উল্লেখ নাই। যদি আমরা ধরে নেই যে, প্রথম বাক্যের “সে” অথবা “ইহা” কোরআনকে ইংগিত করা হয়েছে, যদিও আরবী ব্যাকরণের নিয়ম ও যৌক্তিকভাবে সেটি বিবেচনা করার কোন অবকাশ নাই। যদি এটা তর্কের খাতিরে আমরা ধরে নিই, তাহলে দ্বিতীয় অর্থেই যে কোরআন অর্থে ধরে নিতে হবে, যদিও এ ব্যাপারে সুষ্পষ্ট বক্তব্য সম্বলিত কোন আয়াত নাই। তাছাড়া পূর্ববর্তী বাক্যে আল্লাহতালা তাঁকে তার নিজের সান্নিধ্যে তুলিয়া নিয়াছেন, তা অবশ্যই কোরআনের দিকে ইংগিত করা হয় নাই। কোরআন বিগত ১৪০০ বছর যাবত ঈমানদারদের জন্য হেদায়েতকারী গ্রন্ হিসাবে বিরাজমান ও তা আল্লাহর নিকট তুলে নেয়া হয় নাই। বরং ঈসাকেই আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া হয়েছে। উপরন্তু কিতাবকারীদের বির দ্ধে সাক্ষী প্রদানের বিষয়টিও ঈসার সাথে সম্পর্কিত এবং যে সর্বনাম নির্দেশ করে (আল্লাহ সর্বজ্ঞ)। এই আয়াতে কোরআনের জন্য নয় বরং ঈসার দিকেই নির্দেশ করে। (আল্লাহ সর্বজ্ঞ)। পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে সেখানে ব্যক্তিগত সর্বনাম ব্যবহৃত হয় যেখানে এর আগে বা পরে সুনির্দিষ্টভাবে প্রকাশকারী কোন শব্দ বা ভাষা ব্যবহৃত হয়ে থাকে। যেমন সুরা নমল এর ৭৭নং, আয়াত ও সুরা আশশুয়ারা ১৯২ আয়াত সমূহে সরাসরিভাবে উল্লেখ করা হয়েছে যে, কিতাবধারীগণ আল্লাহর নবী ঈসার প্রতি ঈমান আনবে। এবং তিনি তাদের বির দ্ধে সাক্ষ্য দিবেন। এর দ্বিতীয় আর একটি ব্যাখ্যা হলো– তাঁর মৃতু্যর পূর্বে শব্দগুচ্ছ সম্পর্কিত। অনেক ব্যাখ্যাকার লিখে থাকেন যে, এটি হলো তাদের মৃতু্যর পূর্বে তারা ঈসার প্রতি ঈমান আনবে। এই ব্যাখ্যা অনুযায়ী কিতাবধারীদের প্রত্যেকে তাদের স্ব স্ব মৃতু্যর পূর্বে ঈসার উপর প্রকৃত ঈমান আনবে। আরবী ভাষা তত্ত্ববিদগণের মতে এটি পবিত্র কোরানের সার্বিক বা যথার্থ ব্যাখ্যা নয়। কোরআনের অন্যান্য আয়াতে আহলে কিতাবধারীদের বোঝাতে বহু বচনে “হুম” প্রত্যয় ব্যবহার করা হয়েছে। যেমন সুরা আল বাইয়েনাত এর ১-৬নং আয়াত, সুরা হাদীদ এর ২৯ নং আয়াতে, সুরা আল হাশর এর ২নং আয়াত। কিন্তু আলোচ্য আয়াতে একবচনে “হু” শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সে ক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা দাঁড়ায়, “আহলে কিতাবগণ তাঁদের মৃতু্যর পূর্বে ঈসার উপর ঈমান আনবে”। দ্বিতীয়বার আগমনের পর অথবা তাঁর পৃথিবীতে প্রত্যাবর্তনের পর অর্থাৎ ঈসার কায়িক মৃতু্যর পূর্বে আহলে কিতাবগণ তাঁর উপর বিশ্বাস স্ াপন করবে। (আল্লাহ সর্বজ্ঞ) তাছাড়া, ঈসার যুগে ইহুদীদের কিতাবধারী হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই ইহুদীরা ঈসারের উপর বিশ্বাস স্ াপন করে নাই বরং তাকে হত্যা করার চক্রান্ত করেছিল। পক্ষান্তরে এটাও বলা সম্ভব নয় বা বলা সঠিকও হবে না যে, ইহুদি ও খৃষ্টানরা ঈসার সময়ের পরে মারা গেছে, তাদের ঈসার উপর সেই ধরনের ঈমান ছিল যে, ধরনের ঈমান কোরআন অনুযায়ী থাকা উচিত। এ বিষয়ে কোন সি্ র সিদ্ধান্ত আসার পূর্বে আমাদেরকে এই আয়াতটি গভীরভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করা উচিত। এ ব্যাপারে আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত হলোঃ ঈসার মৃতু্যর পূর্বে সকল আহলে কিতাবধারীগণ তার উপর ঈমান আনবে। অন্য কথায় ঈসার প্রত্যাবর্তনের পর বা তার দ্বিতীয় আগমনের পর সকল কিতাবধারীগণ মুসলিম তথা আত্মসমর্পনকারী হয়ে যাবে এবং সমগ্র বিশ্বে ইসলামী নৈতিক মূল্যবোধের বিজয় সূচিত হবে। এই আয়াতে ভবিষ্যতে ঈসার মৃতু্যর কথা বলা হয়েছে। বর্তমানে যেহেতু ঈসা মৃতু্যবরন করেন নাই এবং তাঁকে আল্লাহর সান্নিধ্যে তুলিয়া নেয়া হয়েছে। অর্থাৎ ঈসা পৃথিবীতে পুনরায় আগমন করবেন। পৃথিবীতে কিছুদিন অবস্ ান করবেন এবং পরে মৃতু্যমুখে পতিত হবেন। উপরন্তু সকল কিতাবধারীগণ ঈসার উপর ঈমান আনবেন। এই ঘটনাবলী অদ্যাবধি সংঘটিত হয় নাই বরং তা অদূর ভবিষ্যতে সংঘটিত হতে থাকবে। ফলে “তাঁর মৃতু্যর পূর্বে” শব্দাবলী ঈসার দিকে ইংগিত করে। অর্থাৎ কিতাবধারীগণ তাকে দর্শন করবে। তার পরিচিতি সম্পর্কে নিশ্চিত হবে, তাকে মান্য করবে তাকে অনুসরণ করবে। তখন তিনি জীবিত থাকবেন। এদের সম্বন্দেই ঈসা তাদের বির দ্ধে শেষ বিচারের দিন সাক্ষ্য দিবেন। (আল্লাহ সর্বজ্ঞ)। ৩য় প্রমান:
ঈসা যে আখেরী জমানায় দুনিয়াতে প্রর্তাবর্তন করবেন, সে বিষয়টি কোরআনের অন্য একটি আয়াতে বর্ণনা করা হয়েছেঃ যখন মরিয়ম তনয় ঈসার দৃষ্টান্ত উপসি্ ত করা হয়, তখন তোমার সম্প্রদায় তাহাতে হাস্য কৌতুক বা সোরগোল আরম্ভ করিয়া দেয় এবং বলে, আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈসা? ইহারা কেবল বাক বিতন্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে। বস্তুত তারা তো এক বিতন্ডাকারী সম্প্রদায় সে তো ছিল আমারই এক বান্দা যাহাকে আমি অনুগ্রহ করিয়াছি এবং দৃষ্টান্ত করিয়াছিলাম বনি ইসরাইলদের জন্য, আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্যে হইতে ফিরিশতা সৃষ্টি করতে পারতাম, তাহারা পৃথিবীর উত্তরাধিকারী হইত। সুরা যুখর ফ (৫৭-৬০)। এই আয়াতগুলো বর্ণনার পর আল্লাহতালা ঘোষণা করেন যে, ঈসা শেষ বিচারের দিনের একটি নির্দশন। ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ করিওনা এবং আমাকে অনুসরন কর। ইহাই সরল পথ(সুরা যুখরাফ– ৪১)। এই আয়াতের মর্মানুযায়ী জানা যায় যে, ঈসা আখেরী জমানায় এই দুনিয়ায় পুনরায় আগমন করবেন। কারণ কোরআন অবতীর্ণ হওয়ার প্রায় ৬০০ বৎসর পূর্বে ঈসা এই দুনিয়ায় অবস্ ান করেছিলেন। তাই তাঁর প্রথম আগমনকে আমরা কেয়ামতের আলামাত হিসাবে গণ্য করতে পারি না। প্রকৃতপক্ষে এই আয়াতের মাধ্যমেই তার নির্দেশ করা হয়েছে যে, ঈসা শেষ জমানায় এই দুনিয়ায় প্রত্যাবর্তন করবেন আর তার এই আগমনকে শেষ বিচার দিনের নির্দশন বা আলামত হিসাবে গণ্য বা বিবেচনা যোগ্য। এই আয়াতের আরবী ভাষ্য হলো– ইন্নাহুলা –ইলমুমলিস সা’তি। অর্থাৎ “সেই মহা সময়ের চিহ্ন।” কিছু সংখ্যক লোক এই আয়াতে “হু” শব্দটি কোরআনের ইংগিতবহ বলে মনে করেন। কিন্তু পূর্ববর্তী আয়াতগুলি অত্যন্ত সুস্পষ্টভাবে নির্দেশ করে যে, ঈসা হচ্ছেন আলোচ্য বিষয়। এ কারণে এই সর্বনাম ‘হু’ শব্দটি পূর্ববর্তী আয়াতগুলোর সাথে যুক্ত এবং তা ঈসার দিকেই নির্দেশিত। প্রকৃতপক্ষে বড় বড় ইসলামী চিন্তাবিদগণ কোরআনের আলোচ্য এই “হু” প্রত্যয় হাদীসের মর্মানুযায়ী এটাই ঘোষনা করেছেন যে, এই তিনি হচ্ছেন ঈসা। SAYYID QUTB, সমসাময়িক ইসলামী বুদ্ধিজীবিদের একজন, একটি অতি গুর ত্বপূর্ণ প্রমানের ব্যাপারে দৃষ্টি আকর্ষন করে তার বক্তব্য উপস্ াপন করেছেন:
শেষ বিচারের দিনের পূর্বে ঈসা এই দুনিয়ায় অবতরন করবেন মর্মে বহু হাদীসে বর্ণিত রয়েছে। প্রকৃতপক্ষে তিনি সেই মহাসময়ের নিদর্শনও এই ঈংগিত দেয়। অন্য কথায়, ঈসা কেয়ামত দিবসের কিছুকাল পূর্বে এই পৃথিবীতে অবতরন করবেন। এই আয়াতটির দ্বিতীয় প্রকার পাঠে হলো– ওয়া ইন্নাহু লা–ইলমুন লি আল–সা সায়াতী। অর্থাৎ তাঁর অবতরন হলো কেয়ামতের একটি আলামত। এই আয়াতের দুই রকম পাঠ্যরীতি একই অর্থ বহন করে। ঈসার উর্ধ জগত থেকে পৃথিবীতে অবতরন অদৃশ্য জগতের একটি মহা সংবাদ মহাসত্যবাদী ও সবচেয়ে নির্ভরযোগ্য নবী বলেছেন এবং মহা মহিমান্বিত পবিত্র কোরআন এর ইংগিত বা নির্দেশ করা হয়েছে। এই দুটি উৎস যা কেয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে ছাড়া এ বিষয়ে অন্য কেহই কিছু বলতে সক্ষম নয় বা ক্ষমতাপ্রাপ্তও নয়। Al karwthuri বলেছেন, পূর্ববর্তী ধর্মীয় কিতাব সমূহে ঈসার পুনরাগমনের প্রমান হিসাবে উপস্ াপিত করা হয়ে আসছে। Omer Nasuhi Bilmen এই আয়াতটি এভাবে ব্যাখ্যা করেছেন:
ইহা সন্দেহাতীতভাবে এই সংবাদই পরিবেশন করে যে, ঈসা শেষ বিচারের দিনের কিছু কাল পূর্বে অবশ্যই পৃথিবীতে আগমন তথা অবতরন করবেন। এই পৃথিবীতে তার পুনরায় আগমন শেষ বিচারের দিনের একটি স্পষ্ট আলামত বা স্ ায়ী বিধান হিসাবে বিবেচিত। ঈসার জন্য প্রকৃত পক্ষে এটি একটি অনন্য উপাধি তথা কেয়ামতের আলামতের নিদর্শন যদিও কোরআনে মুহাম্মদ, ইব্রাহীম, নুহ, মুসা, সোলায়মান, ইয়াকুব, দাউদ, ইউসুফ ও অন্যান্য মহান পয়গম্বরদের জীবনচরিত উল্লেখ আছে। কিন্তু এইসব নবীদের কারো ক্ষেত্রেই এই উপাধি ব্যবহার করা হয় নাই। এই বিষয়টিও ঈসা অনন্য বৈশিষ্ট্যের দিকে নির্দেশ করে, যা অন্য কোন নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি আল্লাহর সান্নিধ্যে অবস্ ান করার পর এই পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন। (আল্লাহ সর্বজ্ঞ)। প্রমান–৪:
কোরআনে ঈসার দ্বিতীয়বার আগমন সম্পর্কিত অন্যান্য আয়াতসমূহ নিম্নে উল্লেখ করা হলো:
যখন ফেরেশতারা বললেন, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে, তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। তাহার নাম মসীহ ইসা ইবনে মরিয়ম। তিনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম। তিনি দোলনায় থাকা অবস্ ায় এবং পরিনত বয়সে মানুষের সাথে কথা বলিবেন এবং তিনিই হইবেন পুন্যবানদের মধ্য হইতে একজন। তিনি (মরিয়ম) বলিলেন, হে আমার রব! কিভাবে আমার সন্তান হইবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। তিনি বলিলেন, ঐভাবেই আল্লাহ যাহা ইচ্ছা করেন। যখন তিনি কোন বিষয়ে সি্ র নির্দেশ দেন, সুতরাং, নিশ্চয়ই তিনি তাহার জন্য বলেন “হও।”সুতরাং ইহা হইয়া যায়। তিনি (আল্লাহ) তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল (সুরা আলে ইমরান-৪৫-৪৮)। এই আয়াতে ঘোষনা করা হয়েছে; আল্লাহ ঈসাকে ইনজিল, তাওরত। কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, “সুরা মায়িদায় বিষয়টি আবারও উল্লেখ করা হয়েছে:
যখন আল্লাহ বলিলেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার মাতার প্রতি আমার নেয়ামতের কথা স্মরন কর, যখন র হুল কুদ্দুস দ্বারা তোমাকে শক্তিশালী করলাম, তুমি দোলনায় থাকা অবস্ ায় অপরিনত ও পরিনত বয়সে মানুষের সাথে কথা বলিতে, আর আমি যখন তোমাকে কেতাব, হিকমত এবং তাওরাত ও ইনজিল শিক্ষা দিলাম এবং যখন তুমি আমার নির্দেশে মাটি হইতে পাখীর আকৃতি তৈরী করিতে অতঃপর ফুঁক দিলে, তখন উহা আমার নির্দেশে পাখী হইয়া যাইত। (সুরা মায়িদা– ১১০)। এই আয়াতে “কিতাব” শব্দ পর্যালোচনা করলে আমরা ধারনা করতে পারি যে, তা কোরআনের দিকে ইংগিত করে। আমরা জানি যে, কোরআন হলো নাযিলকৃত শেষ ঐশী গ্রন্ । তাওরাত, যবুর ও ইনজিল এই দৃষ্টিভংগীতে গ্রন্ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তাছাড়া কোরআনের অন্য একটি আয়াতে তাওরাত, ইনজিল এবং গ্রন্ বলতে কোরআন নির্দেশ করে। তিনি আল্লাহ। যিনি ব্যতীত কোন উপাস্য নাই। তিনি একমাত্র চিরঞ্জীব ও চিরস্ ায়ী। তিনি তোমার উপর নাজেল করিয়াছেন সত্যসহ কিতাব যাহা তোমার হাতের মধ্যে তথা সামনে রয়েছে যাহা পূর্ববর্তী কিতাব সমূহ তাওরাত এবং নজিলের সমর্থনকারী (সুরা আল ইমরান ২–৩)। অন্যান্য আয়াতেও গ্রন্ বলতে কোরআনকেই বোঝানো হয়েছে:
যখন তাহাদের নিকট যাহা ছিল (ঐশীগ্রন্ ) তাহার স্বপক্ষে আল্লাহর নিকট হইতে কিতাব আসিল, অথচ উহার পূর্ব হইতে কাফেরদের উপর তাহারা বিজয় প্রার্থনা করিত। যে বিষয়ে তাদের জানা ছিল তাহা বাস্তবিক পক্ষে আসার পর তাহারা প্রত্যাখ্যান করিল। তারপর কাফেরদের উপর আল্লাহর লানত বা অভি সম্পাত পতিত হইল (বাকারা ৮৯) আমরা তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসুল প্রেরণ করিয়াছি। যিনি তোমাদের উপর আমাদের আয়াত বা নিদর্শন তেলাওয়াত করেন এবং তোমাদিগকে কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমরা যাহা জানিতে না তাহা তোমাদিগকে শিক্ষা দেন। (বাকারা ১৫১)
এটা অত্যন্ত স্পষ্ট যে, তৃতীয় কিতাব বা গ্রন্ অর্থাৎ কোরআন আল্লাহতালা ঈসাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এটি তখনই সম্ভব ও যুক্তি সংগত যদি তিনি আখেরী জামানায় পৃথিবীতে পুনরাগমন করেন। ঈসা কোরআন নাজিল হওয়ার প্রায় ৬০০ বৎসর পূর্বে দুনিয়ায় এসেছিলেন। তাছাড়া এটাও একটি প্রমান যে, রাসুল বলেছেন, যখন ঈসা দ্বিতীয়বার দুনিয়ায় আগমন করবেন তিনি ইনজিল নয় বরং কোরআন দিয়ে শাসনকার্য পরিচালনা করবেন। তিনি (ঈসা তোমার প্রভুর কিতাব আল্লাহর কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবেন। মুহাম্মদের এই বক্তব্য থেকে প্রতীয়মান যে ঈসা এই দুনিয়ায় পুনরায় আগমন করে কোরআন অনুযায়ী বিশ্ব পরিচালনা করবেন যা কোরানের উক্ত আয়াতের বক্তব্যের সাথে সংগতিপূর্ণ। (আল্লাহ সর্বজ্ঞ ও ঈসা এ ব্যাপারে আর একটি বিষয় নাজিল করা হয়েছে। যা অন্য কোন নবীর ক্ষেত্রে নাজিল করা হয় নাই বা উল্লেখ করা হয় নাই। উদাহরণ স্বরূপ বলা যায় যে, কোরআনে উল্লেখ করা হয়েছে যে, মুসার উপর তৈরীতে সহীফাকে ইব্রাহীমের উপর, দাউদের উপর সাম, যে সমস্ত কিতাব নবী পূর্বে নাজিল করা হয়েছে। কোরআনে উল্লেখ করা হয়েছে ঐ সব কিতাব তারা জানেন। ঈসার ক্ষেত্রেই শুধুমাত্র বলা হয়েছে যে, তিনি তার পরবর্তী সময়ে নাজিলকৃত কিতাব শিক্ষা দেওয়া হয়েছে। এটিও একটি নিদর্শন যে, ঈসাকে আখেরী জমানায় দুনিয়ায় পুনরায় আবির্ভূত হয়ে তার সময়কালের পরবর্তীতে নাজিলকৃত কিতাব–অর্থাৎ কোরআন অনুযায়ী বিশ্ব পরিচালনা, নিয়ন্ত্রন তথা নির্দেশনা দান করবেন (আল্লাহ সর্বজ্ঞ)। প্রমান–৫:
পবিত্র কোরআনে সুরা আল ইমরানের ৫৯নং আয়াতে বলা হয়েছে:
নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার উদাহরন তো আদমের উদাহরনের মতই। এর অর্থ ঈসার পৃথিবীতে পুনরাগমনের একটি ইংগিত হতে পারে। মুসলিম বুদ্ধিজীবীরা যারা কোরআন গবেষণা করেন। তারা বিবেচনা করেন যে, এই আয়াতে এটাই নির্দেশ করে যে, উভয় পয়গম্বরের কোন পিতা ছিল না। এই দুই জন পয়গম্বরকে আল্লাহর হুকুমে। “কুন” এর মাধ্যমে সৃষ্টি করা হয়। এই আয়াতের আর একটি ব্যাখ্যা হতে পারে। আদম যেমন বেহেশতে আল্লাহর সান্নিধ্যে থেকে দুনিয়ায় অবতরন করেন। অনুরূপভাবে ঈসা আল্লাহর সান্নিধ্য থেকে আখেরী জামানায় পৃথিবীতে অবতরন করবেন। (আল্লাহ সর্বজ্ঞ) অতএব, আমরা দেখতে পাই কোরআনে ঈসার পৃথিবীতে আগমনের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রমান–৬:
সুরা মরিয়মে ঈসা উর্ধ্বোগমন বা আল্লাহতালার তাঁকে তুলে নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে:
ঈসা বলেন, আমার প্রতি শান্তি যে দিন আমি জন্মলাভ করিয়াছি, সেদিন আমার মৃতু্য হইবে এবং যেদিন আমি জীবিত অবস্ ায় উত্থিত হইব (সুরা মরিয়ম– ৩৩)। এই আয়াতের সাথে যদি সুরা আল ইমরানের ৫৫নং আয়াত একত্রে মিলিয়ে পর্যালোচনা করা হয়, তাহলে একটি গুর ত্বপূর্ণ সত্য দেখতে পাওয়া যায়। সুরা আলে ইমরানের উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, ঈসাকে আল্লাহর সান্নিধ্যে তুলিয়া নেয়া হয়েছে। এই আয়াতে তাঁর মৃতু্য বা হত্যার কোন তথ্য দেওয়া হয় নাই। সুরা মরিয়মে ঈসা মৃতু্যর কথা সংবাদ দেয়া হলো। এই দ্বিতীয় মৃতু্যর বিষয়টি শুধুমাত্র এভাবেই সম্ভব হতে পারে যদি তিনি দ্বিতীয়বার পৃথিবীতে কিছুদিন অবস্ ান করেন এবং পরবর্তীতে মৃতু্য বরণ করবেন। (আল্লাহ সর্বজ্ঞ)। প্রমান ৭:
সুরা মায়িদা ও সুরা আল ইমরানে উল্লিখিত “কাহলান” শব্দটিও ঈসা এই পৃথিবীতে প্রত্যাবর্তনের আরো একটি প্রমান। আয়াতে উল্লেখ আছে। স্মরন কর, যখন আল্লাহ বলিলেন ঈসা, মরিয়ম তনয়, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ। স্মরন করঃ পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্ ায় ও পরিণত বয়সে (কাহলান–সুরা মায়িদা– ১১০)। তিনি দোলনায় থাকাবস্ ায় ও পরিণত বয়সে (কাহলনে) এবং সে হইবে পূন্যবানদের একজন (সুরা আল ইমরান– ৪৬)। পবিত্র কোরআনে শুধুমাত্র এই দুই আয়াতে “কাহ্লান” শব্দটি দেখা যায় এবং তা শুধু ঈসার বর্ণনা প্রসঙ্গে। আলোচ্য শব্দটি ঈসার পূর্ণ বয়স্ক হওয়ার কথা বোঝাতেই তা ব্যবহার করা হয়েছে যা সাধারনভাবে ৩০-৫০ বৎসর বয়স সীমা বোঝানো হয়ে থাকে। অর্থৎ সে আর অল্প বয়স্ক নাই বা তিনি একজন পূর্ণ বয়স্ক মানুষে পরিণতি লাভ করেছেন। ইসলামী চিন্তাবিদগণ এই শব্দটির অর্থ হিসাবে ৩৫ বৎসর বয়স নির্ধারন করেছেন। ইবনে আব্বাস বর্ণিত একটি হাদীসের ভাষ্য অনুযায়ী ঈসা তিরিশের কিছু বেশী বয়সে উর্ধাকাশে গমন করেন। অতঃপর পৃথিবীতে অবতরন করে ৪০ বৎসর এখানে অবস্ ান করবেন। ইসলামী চিন্তাবিদগণ বলেন, ঈসা এই পৃথিবীতে আগমনের পরই তিনি বয়োবৃদ্ধ হবেন। কোরআনের এই আয়াতটি পর্যালোচনা করে দেখা যায় যে, এই বক্তব্য শুধু ঈসার ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। সকল পয়গম্বরই জনগণকে আল্লাহর পথে আহ্বান করেছেন। তারা ধর্ম প্রচার করেছেন পূর্ণ বয়স্ক মানুষ হিসাবে। কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে এ ধরনের কোন বক্তব্য বাক্য কোরআনে ব্যবহার করা হয় নাই। এই উক্তিটি শুধুমাত্র ঈসা ক্ষেত্রে ব্যবহার করায় তাঁর অলৌকিক অবস্ ান নির্দেশ করে। কারণ এই আয়াতে দোলনায় এবং পূর্ণ বয়স্ক এই বিষয় দুইটি অলৌকিক সময়কালকেই নির্দেশ করে। তাবারী আলোচ্য আয়াত দুটির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেনঃ সুরা মায়িদার ১১০নং আয়াতের মর্মানুযায়ী ঈসা তার বয়সসীমা পূর্ণ করার জন্য এবং পূর্ণ বয়স্ক হিসাবে জনগণের কাছে ধর্মের বানী প্রচার করার জন্য বেহেশত থেকে পৃথিবীতে আগমন করবেন। কারণ তিনি অপেক্ষাকৃত খুব কম বয়সে উর্ধে গমন করেছিলেন। সুরা আল ইমরান এর ৪৬নং আয়াত অনুযায়ী প্রমানিত হয় যে, ঈসা এখনও জীবিত আছেন। ইসলামী চিন্তাবিদগণের এ ব্যাপারে ঐক্যমত্য রয়েছে। কারন হলো, এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে, তিনি পূর্ণ বয়স্ক হিসাবে লোকের সাথে কথা বলবেন। পৃথিবীতে আসার পরই কেবলমাত্র তিনি পূর্ণ বয়স্ক হতে পারবেন। যাহোক, অনেকে বলে থাকেন, যখন পূর্ণ বয়স্ক ব্যাপারটি প্রকৃত অর্থের অনেক দূরবর্তী হিসাবে ব্যাখ্যা করে থাকেন। তারা কোরআনের সাধারন যুক্তি পর্যালোচনা করেন না। তারা দাবী করেন যে, পয়গম্বগণ সব সময়ে পূর্ণতা প্রাপ্ত ও বয়ঃপ্রাপ্ত যা সকল নবীদের জন্য সমভাবে প্রযোজ্য। এটা সি্ র নিশ্চিত বিষয় যে, আল্লাহর নবীগণ পূর্ণতাপ্রাপ্ত যাদেরকে স্বয়ং আল্লাহতালা প্রতিপালন করেন। এতদসত্ত্বেও আল্লাহতালা সুরা আহকাফ এ আল্লাতালা পূর্ণ বয়স্কদের মানুষের বয়সের একটি সাধারন সীমারেখা বর্ণনা করেছেন তা হলো ৪০ বৎসর। আমি মানুষকে তাহার মাতা–পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি। তাহার জননী তাহাকে গর্ভে ধারন করে কষ্টের সহিত এবং প্রসব করে কষ্টের ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে ত্রিশ মাস, ক্রমে সে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং চল্লিশ বৎসরে উপনীত হয়। তখন সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সমর্থ দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা–মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছো। তাহার জন্য এবং যাহাতে আমি সৎ কার্য করতে পারি, যাহা তুমি পছন্দ কর, আমার জন্য আমার সন্তান–সন্ততিদিগকে সৎকর্ম পরায়ন কর। আমি তোমরাই অভিমুখী হইলাম এবং আমি আত্মসমর্পনকারীদের একজন। (আহকাফ– ১৫)
কোরআনে বর্ণিত অন্যান্য তথ্য ও “কাহলান” শব্দের মর্মানুযায়ী বলা যায় যে, ঈসা দুনিয়াতে প্রত্যাবর্তন করবেন। পবিত্র কোরআনে অন্যান্য লোকের উদাহরন রয়েছে, যারা এই পৃথিবী ছেড়ে গিয়েছিলেন এবং পুনরায় ১০০ বৎসর পর পৃথিবীতে ফিরে এসেছেন। কোরআনে মৃতু্যর ১০০ বছর পর দুনিয়াতে পুনরায় এসেছেন এমন একাধিক ব্যক্তির উদাহরণও রয়েছে। দুনিয়া ত্যাগ করে অন্য জগতে গিয়েছেন এবং ১০০ বছরের পর এই দুনিয়ায় প্রত্যাগমন করেছিলেন। এমন ঘটনা ও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। কোরআনে এমন একজন ব্যক্তির কথা উল্লেখ আছে যিনি ১০০ বছর মৃত ছিলেন যা সুরা বাকারায় বর্ণিত আছে:
অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখ নাই যে, একটি পথের উপর পথ চলতে ছিল যাহা ছিল ধ্বংসস্তুপে পরিনত। সে বলল, নিশ্চয়ই আল্লাহ কিভাবে ইহাকে জীবিত করিবেন ইহাদের মৃতু্যর পর? সুতরাং আল্লাহ তাহাকে ১০০ বৎসর মৃত অবস্ ায় রাখিলেন। অতঃপর পুনর্জীবিত করলেন। এবং বলিলেন, তুমি কতদিন এই অবস্ ায় ছিলে? সে বলিল আমি এখানে একদিন অথবা তার কিছু্ অংশ অবস্ ান করিয়াছিলাম। আল্লাহ বলিলেন, বরং তুমি একশত বৎসর অবস্ ান করিয়াছিলে। সুতরাং, যে তুমি তোমার খাদ্য পানীয়ের দিকে তাকাও, উহা অবিকৃত রহিয়াছে এবং তোমার গাধার দিকে তাকাও এবং তোমাকে মানব জাতির জন্য নির্দশন করা হইয়াছে। এবং গাধার হাড্ডির দিকে তাকাও। কিভাবে আমরা উহাতে অসি্ এবং মাংস সংযোজন করি। সুতরাং যখন উহা তাহার নিকট সুস্পষ্ট হইল। সে বলিল, জানিলাম আল্লাহ প্রত্যেক বস্তুর উপর সর্বশক্তিমান।(সুরা বাকারা– ২৫৯)। কোরআনের পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণনা করা হয়েছে যে, ঈসা মৃতু্যমুখে পতিত হন নাই বরং তাঁকে তুলিয়া লওয়া হইয়াছে। পক্ষান্তরে কোরআনের বর্ণিত আয়াতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অবশ্যই মৃতু্যমুখে পতিত হয়েছিলেন। অর্থাৎ আল্লাহতালা এমনকি একজন মৃত ব্যক্তিকে একশত বৎসর পর জীবন দান করেছেন মর্মে কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। গুহার অধিবাসীদের ঘটনাটি কোরআনে সুরা আল কাহফ এ বর্ণিত হয়েছে। তাঁরা ছিল কিছু সংখ্যক যুবক। তারা তদানীন্তন স্বৈরাশাসকের নির্যাতন ও অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এক পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে। এখানে তারা শতাধিক বছর গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং পরবর্তীতে ঘুম থেকে জেগে উঠে মর্মে বর্ণনা করা হয়েছে। যখন যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল, তখন তাহারা বলিল, হে আমাদের রব। তুমি তোমার পক্ষ হইতে আমাদের উপর রহমত দান কর এবং আমাদের জন্য আমাদের কর্মকে সুশোভিত করিয়া দাও। অতঃর আমরা গুহার মধ্যে কয়েক বৎসর পর্যন্ত তাহাদের কানে পর্দা তুলিয়া দিলাম। পরে আমি উহাদিগকে জাগরিত করিলাম জানিবার জন্য যে, দুই দলের মধ্যে কোন দল তাহাদের অবস্ ানকাল সঠিকভাবে নির্ণয় করিতে পােও (সুরা কাহাফ– ১০–১৫)। তুমি ধারনা করিওনা যে, তাহারা জাগ্রত। বস্তুত তাহারা ঘুমাইয়া রহিয়াছে এবং আমরা তাহাদেরকে ডান ও বাম দিকে পাশ ফিরাইয়া দেই। এবং তাহাদের কুকুর গুহার মুখের সামনে পা দুইটি বিস্তার করিয়া বসিয়াছে। তুমি যদি তাহাদেরকে উকি মারিয়া দেখিতে তাহা হইলে পিছন দিকে ফিরিয়া পলায়ন করিতে এবং ভয়ে আতংকগ্রস্ হইয়া পড়িতে। আমরা তাহাদেরকে পুনরায় উঠাইলাম যাহাতে তাহারা পরস্পর জিজ্ঞাসাবাদ করিয়া নেয়। তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, তোমরা এখানে কত কাল অবস্ ান করিয়াছ? তাহাদের মধ্য হইতে একদল বলিল, আমরা এইখানে একদিন অথবা দিনের কিছু অংশ অবস্ ান করিয়াছি। অন্য দল বলিল, তোমরা এখানে কতক্ষন অবস্ ান করিয়াছ তাহা তোমাদের রব ভাল জানেন। সুতরাং তোমাদের কোন এক ব্যক্তিকে ঐ মুদ্রা দিয়ে শহরের দিকে পাঠাইয়া দাও। অতঃপর সেই দেখুক কোন খাদ্য উত্তম যে, তোমাদের জন্য শহর হইতে খাদ্য নিয়ে আসুক এবং সে যেন ভদ্রতার সাথে পথে চলে এবং আমাদের সম্পর্কে কাউকে কিছু না জানায় (সুরা কাহাফ ১৮–১৯)। পবিত্র কোরআনে এই যুবকদের গুহায় অবস্ ানকাল সম্পর্কে কোন সুনির্দিষ্ট কিছু বলা হয় নাই বরং ইংগিত করা যাচ্ছে যে, কিছু সময়কাল তাহারা অবস্ ান করে। লোক ধারনা করে যে, এই সময়কাল যথেষ্ট দীর্ঘ সময় ছিল ৩০৯ বছর। আল্লাহ বলেন, তাহারা (কাহাফবাসীরা) তাহাদের গুহায় তিনশত নয় বৎসর অবস্ ান করিয়াছে। তুমি বলিয়া দাও তাহারা তথায় কতকাল অবস্ ান করিয়াছে তাহা আল্লাহই অধিক জ্ঞাত রহিয়াছেন। যিনি আকাশ সমূহ এবং পৃথিবীর গায়েব বিষয়ে জ্ঞান রাখেন। তিনি কতই না সুন্দর দেখেন এবং শোনেন। তিনি ব্যতীত তাহাদের জন্য আর কোন সাহায্যকারী নাই। তিনি তাহার হুকুমের মধ্যে কাউকে শরীক করেন না (সুরা কাহাফ ২৫–২৬)। সাধারনভাবে কোন লোকই এত দীর্ঘ সময় ঘুমিয়ে থাকতে পারে না। আমরা যেমন ঘুম সম্পর্কে জানি এই আসহাব কাহাফের ঘুম অনুরূপ নয়। বরং এই ঘুমকে অন্য কোন অলৌকিক মাত্রায় বিচার করতে হবে। যে স্ ান সময়ের অনেক উর্ধে এবং পরবর্তীতে আবার তাদেরকে পুনরায় পৃথিবীতে স্বভাবিক জগতে ফেরত পাঠানো হয়। অনুরূপভাবেই ঈসা যখন পৃথিবীতে ফিরে আসবেন এবং স্বাভাবিক জীবনে প্রবেশ করবেন। অতঃপর আল্লাহতালা তাঁকে যে অতি সম্মানজনক দয়িত্ব প্রদান করেছেন তা প্রতিপালন করবেন। যেমন সুরা আরাফে বর্ণনা করা হয়েছে। তিনি (আল্লাহ) বলেন, তোমরা পৃথিবীতে জীবিত থাকবে এবং তাহাতেই মৃতু্যবরন করবে এবং তথা হইতেই তোমাকে বাহির করা হইবে (সুরা আরাফ– ২৫)। অর্থাৎ পরবর্তীতে তিনি অন্যান্য সাধারন ও স্বাভাবিক মানুষের মতই এই পৃথিবীতে মৃতু্য বরন করবেন (আল্লাহ সর্বজ্ঞ)।

