ঈসার প্রত্যাবর্তন

8 / 9 · 12 মিনিট পড়া

ঈসার পরিচয়

ঈসা যখন পৃথিবীতে আগমন করবেন, পবিত্র কোরানের হাদীসের বর্ণনার সাথে যার চেহারা চরিত্র কার্যকলাপ মিলে যাবে এবং এসব বৈশিষ্ট্যের সাথে পার্থক্যকারী হবে মিথ্যামসীহ বা দজ্জাল। সৈয়দ নুরসীর এই বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে, ঈসা কিছু ঘনিষ্ঠ ও নির্বাচিত অনুসারী থাকবেন। যারা হবেন গভীর জ্ঞান ও ঈমানের অধিকারী। কোন “যৌথ ব্যক্তিত্বের” অধিকারীর অনুসারী ও ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ থাকতে পারে না। শুধুমাত্র একজন ব্যক্তিরই অনুসারী বা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ থাকতে পারে। সৈয়দ নুরসী এ ব্যাপারে অত্যন্ত সর্তক ছিলেন। এই কথা উল্লেখ করে তিনি বলছেন যে, পয়গম্বর ঈসা কোন “যৌথ ব্যক্তিত্ব” হবেন না বরং তিনি হবেন একজন আশীর্বাদপুষ্ট মহান ব্যক্তি, যার অনেক অনুসারী থাকবে এবং তিনি তাদের দিক নির্দেশনা প্রদান করবেন। কোরান ও হাদীসের প্রাপ্ত তথ্যাদি অনুবাদ, বিচার–বিশ্লেষণ, পর্যালোচনা ও গবেষণা করে ইসলামী চিন্তাবিদরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে, ঈসা যারা যান নাই বরং তাঁকে আল্লাহর সান্নিধ্যে তুলে নেয়া হয়েছে এবং আখেরী জমানায় তিনি পৃথিবীতে পুনরায় আগমন করবেন। এখন প্রশ্ন হলো, যখন তিনি পৃথিবীতে নেমে আসবেন তখন আমরা কিভাবে ঈসাকে চিনতে পারব। তাঁর কোন বৈশিষ্ট্যগুলি আমাদেরকে তাকে চিনতে সাহায্য করবে। কোরানের কোন কোন আয়াতে যা কোন কোন সুরায় পয়গম্বরদের জীবনী ও তাঁদের উন্নত নৈতিক চরিত্রের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ রয়েছে। পয়গম্বরদের সাধারন চারিত্রিক মাধুর্য, প্রকৃত ঈমানদারদের চারিত্রিক বৈশিষ্ট্যও কোরানে বর্ণিত আছে। তাই কোরান ও সুন্নাহর আলোকে প্রকৃত ঈমাদারগণ এই উন্নত চারিত্রিক বৈশিষ্ট সমূহ চিহ্নিত করে ঈসাকে চিনতে সক্ষম হবেন। ঈমানদার হলো তারা, যারা তাদের পারিপার্শ্বিক সব কিছু গভীর মনোযোগ সহকারে চিন্তা–গবেষণা করে এবং কোন খুঁটিনাটি বাদ দেয় না। সকল কিছুর গোপন বা অর্ন্তনিহিত তথ্য অনুসন্ধান করে। প্রকৃতপক্ষে, আল্লাহতালা সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান তার প্রিয় বান্দাকে দান করেন। যারা আল্লাহর মহত্ত্ব ও শক্তি সম্পর্কে চিন্তা করে ও আল্লাহকে ভয় করে। (আল ফুরকান) হে মোমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে আল্লাহ তোমাদিগকে ন্যায়–অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন। তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদিগকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মংগলময়। (সুরা আনফল– ২৯)

ঈসার দ্বিতীয় আগমনের সময় যারা তাঁকে চিনতে পারবেন, তারা হবেন প্রকৃতপক্ষে নিষ্ঠাবান ঈমানদার, যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি গভীরভাবে বিশ্বাসী, তারা সবকিছু সম্পর্কে গভীর চিন্তা ও গবেষণা করে। এ প্রসঙ্গে সাইয়েদ নুসরী বলেন, বস্তুত, ঈসার অবতরনের পর তিনিই যে, প্রকৃতপক্ষে পয়গম্বর ঈসা এটি শুধু তারাই বুঝতে পারবেন, যাদের ঈমনের আলো অত্যন্ত প্রখর। সবাই তাঁকে চিনতে সক্ষম হবে না। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, আমরা প্রথমে পবিত্র কোরানে পয়গম্বরদের যে সব গুনাবলী বর্ণিত আছে, ঈসার ক্ষেত্রে সে সব সমভাবে প্রযোজ্য হবে। যদিও পবিত্র কোরানে পয়গম্বরদের অনেক বৈশিষ্ট উল্লেখ আছে, আমরা এখানে শুধু সেই বৈশিষ্টসমূহ আলোচনা করব যেগুলি খুব প্রাসঙ্গিক ও তাৎক্ষনিকভাবে ঘটবে বা প্রমান পাওয়া যাবে। ঈসা তার অসাধারন নৈতিক মূল্যবোধের জন্য তাকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে:

আল্লাহতালা সকল পয়গম্বরদের মাধ্যমে মানবজাতির কাছে তাঁর ধর্ম প্রচার করেছেন। ঈসা তাঁর অসাধারন নৈতিক চরিত্রের জন্য প্রসিদ্ধ দিলেন। ঈসা ছিলেন তার সমাজের একটি বিরল উদাহরণ। তিনি আল্লাহর প্রতি নিবেদিত বলিষ্ঠ, সাহসী ব্যক্তি, একজন প্রকৃত ইমানদার ও আল্লাহর উপর সম্পূর্ণরূপে আস্ াবান। তাঁর এসব চারিত্রিক বৈশিষ্ট সমূহের অধিকারী হওয়ায় তিনি তার অনুসারীদের উপর গভীর প্রভাব বিস্তার করতেন। তার এই উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য যা সকল পয়গম্বরদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল মর্মে কোরানে উল্লেখ আছে:

আর ইহা আমার যুক্তি প্রমাণ, যাহা ইব্রাহীমকে দিয়াছিলাম, তাহার সম্প্রদায়ের মুকাবিলায়, আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়াকুব ইহাদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করিয়া ছিলাম, পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাউদ, সোলায়মান ও আইউব, ইউসুফ, মুসা ও হার নকেও আর এভাবেই সৎকর্ম পরায়নদিগকে পুরস্কৃত করি। এবং যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে সৎপথে পরিচালিত কার্যাছিলাম। ইহারা সকলে সজুনদের অন্তর্ভুক্ত। আরও সৎপথে পারিচালিত করিয়াছিলাম ইসমাইল আল ইয়াসায়া ইউনুস ও লূতকো এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম। বিশ্বজগতের উপর প্রত্যেককে, এবং ইহাদের পিতৃ পুর ষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দের কতককে। আমি তাহাদিগকে মনানীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম। ইহা আল্লাহর হিদায়েত, স্বীয় বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা সৎপথে পরিচালিত করেন। (সুরা আনআম– ৮৩–৮৮) ইব্রাহীম এক উম্মত, আল্লাহর অনুগত এবং মুশরিকদের অন্তর্ভূক্ত ছিল না (সুরা নাহল– ১২০) স্মরন কর আমার বান্দা ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের কথা। তাহারা ছিল শক্তিশালী ও সুক্ষ্নদর্শী (সুরা বাদ– ৪৫)। অবশ্যই তারা ছিল আমার মনোনীত বান্দা (সুরা সাদ– ৪৭) আমি অবশ্যই দাউদ ও সোলেমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয়ে বলিয়াছিল, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদিগকে তাহার বহু মোমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন (সুরা নমল– ১৫) এই রসুলগণ, তাহাদের মধ্যে কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি । তাহাদের মধ্যে এমন কেহ রহিয়াছে, যাহার সহিত আল্লাহ কথা বলিয়াছেন, আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন। মরিয়ম তনয়, ঈসাকে স্পষ্ট প্রমান প্রদান করিয়াছি ও পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। (সুরা বাকারা– ২৫৩)

ঈসার চেহারার অভিব্যক্তি দেখেই তাকে চিনা যাবে কারণ যা শুধু পয়গম্বরদের মধ্যেই দেখা যায়।

আল্লাহতালা কোরানে বলেন যে, তিনি যাদের নির্বাচিত করেছেন, তারা অন্যদের তুলনায় বুদ্ধিবৃত্তি ও শারীরিক শক্তিতে অন্যান্যদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। নবী বলিল, আল্লাহ অবশ্যই তাহাকে তোমাদের জন্য মনোনীত করিয়াছেন এবং তিনি তাহাকে জ্ঞান ও দেহে সমৃদ্ধ করিয়াছেন। আল্লাহ যাহাকে ইচ্ছা স্বীয় রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময় ও প্রজ্ঞাময় (সুরা বাকারা– ২৪৭)। জ্ঞান, প্রজ্ঞা, শারীরিক শক্তি, বুদ্ধিবৃত্তি ও চারিত্রিক চেহারায় মাধুর্য সম্পন্ন ঈসার চেহারায় এমন অভিব্যক্তি দেখা যাবে যা শুধু পয়গম্বরদের মধ্যেই দেখা যায়। তাঁর খোদাভীর তা আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও তার ঈমানের আলোর দীপ্তি মুখমন্ডলে বিরাজ করবে। তাঁর এই বিশেষ ধরনের অভিব্যক্তি অন্যান্য লোকদের থেকে তাঁকে আলাদাভাবে চেনা যাবে। সাধারন লোক তাকে দেখা মাত্র তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ পর্যবেক্ষণ করে বুঝতে পারবে যে, তারা একজন অতি অসাধারন, মহান ব্যক্তিত্বের সম্মুখীন হয়েছে। কেহ কেহ ক্রোধ বা অহংকার বশে কোন কোন ব্যক্তি এই মহান পয়গম্বরের এই উন্নত বৈশিষ্ট সমূহ সাময়িকভাবে গুর ত্ব নাও দিতে পারে। তবে তাদের অন্তরের অন্তস্ লে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থাকবে। আল্লাহতালা সুরা আনআমে ঈসার মর্যাদা ও বৈশিষ্ট সম্পর্কে বলেছেনঃ তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হবেন (সুরা আনআম– ৪৫)

আমি উহাদিগকেই কিতাব কর্তৃত্ব ও নবুওয়াত দান করিয়াছি (সুরা আনআম– ৮৯)

আল্লাহতালা তাঁর বাণী ও ঐশী নির্দেশাবলী পয়গম্বরদের মাধ্যমে প্রকাশ ও প্রচার করেছেন। তিনি তাদেরকে জ্ঞান ও প্রজ্ঞার সাথে সাথে অসাধারন বাগ্মীতা দান করেছেন। সৎকাজে আদেশ ও মন্দকাজে নিষেধ করার উদাহরণ সব পয়গম্বরের সাধারন বৈশিষ্ট্য। আল্লাহতালা এছাড়াও এক একজন পয়গম্বরকে ক্ষেত্র বিশেষে এক একটি বিশেষ বৈশিষ্ট দান করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, দাউদ সম্পর্কে আল্লাহ বলেন: আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। (সুরা সাদ– ২০) ইয়াহিয়া সম্পর্কে বলা হয়েছে, আমি তাহাকে শৈশবেই দান করিয়াছিলাম জ্ঞান হৃদয়ের কোমলতা ও পবিত্রতা। (সুরা মরিয়ম–১২–৩) মুসার বৈশিষ্ট সম্পর্কে বলা হয়েছেঃ যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম। (সুরা কাসাস–১৪)

লোকমান সম্পর্কে বলা হয়েছে, আমি লোকমানকে জ্ঞান দান করিয়াছিলাম। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। (সুরা লোকমান– ১২) আল্লাহ বলেন, আমি ইব্রাহীমের বংশধরকে কিতাব ও হিকমত দান করিয়াছি। (সুরা নিসা– ৫৪) ঈসার ক্ষেত্রে বলা হয়েছে, স্মরন কর! আল্লাহ বলেন, হে মরিয়ম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরন কর। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্ ায় ও পরিণত বয়সে মানুষের সহিত কথা বলিতে, তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়াছিলাম। (সুরা মায়িদা– ১১০) ঈসা যখন স্পষ্ট নির্দশন সহ আসিল তখন সে বলিয়াছিল, আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ। তাহা স্পষ্ট করায় দিবার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরন কর। (সুরা যুখর ফ– ৬৩)

আলোচ্য আয়াত সমূহ হতে দেখা যাচ্ছে যে ঈসা তার বিজ্ঞজনোচিত ফয়সালকারী, প্রাসঙ্গিক ও হৃদয়গ্রাহী বাকপটুতার জন্য চেনা সহজ হবে। অন্যান্য ক্ষেত্রে ফয়সালাকারী বা বাগ্মিতা নবী রসুলদের মধ্যে থাকতে দেখা যায়। ঈমানদারগণ, যারা কোরানকে হেদায়েতকারী পুস্তক হিসাবে মানেন তারা এই সত্য জানেন যে, ঈসার বাগ্মিতায় যে বিজ্ঞতা থাকবে তা শুধু আল্লাহর নবীদেরই থেকে থাকে। তিনি যে ধরনের জ্ঞানী হবেন, যে ধরনের নির্ভুলভাবে সমস্যা চিহ্নিত করবেন এবং যে বুদ্ধিবৃত্তিক সমাধান তিনি প্রদান করবেন, যা দেখে সহজেই বোঝা যাবে তিনি আল্লাহ প্রদত্ত অসাধারন গুণের অধিকারী কোন মহান ব্যক্তিত্ব। তাই তার শ্রেষ্ঠত্ব সহজেই প্রমনিত হবে। প্রত্যেক পয়গম্বর যে জনগোষ্ঠির কাছে তিনি প্রেরিত হতেন তারা নিজের পরিচয় হিসাবে উল্লেখ করতেন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসুল (সুরা শুয়ারা– ১০৭) । নবী–রসুলদের এই বিশ্বস্ততা প্রকৃতপক্ষে আল্লাহর কিতাবের উপর তাদের গভীর মান্যতা ও আল্লাহ কর্তৃক নির্ধারিত ধর্মের প্রতি কঠোর অনুগত্যের ফসল। কারণ আল্লাহ তাদের কর্মকান্ডের জন্য যে সীমারেখা নির্ধারন করেছেন, তারা সেটি অত্যন্ত সতর্কতার সাথে প্রতিপালন করেন। এই সত্য পথ থেকে তারা কখনও বিচু্যত হন না। তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা। অন্য কোন ব্যক্তির ইচ্ছা বা নির্দেশের কাছে তারা আত্মসমর্পন করেন না। কোরানে বর্ণিত আছে সকল নবী তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কথা তাদের অনুসারীদের কাছে বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে, মুসা তার জনগোষ্ঠির কাছে নিজের পরিচয় এভাবে তুলে ধরেছেন:

ইহাদের পূর্বে আমি তো ফিরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং তাহাদের নিকট আসিয়াছিল এক সম্মানিত রসুল। সে বলিল, আল্লাহর বান্দাদিগকে আমার নিকট প্রত্যার্পন কর। আমি তোমার জন্য এক বিশ্বস্ত রসুল। (সুরা দুখান– ১৭-১৮) সাধারনভাবে সংশ্লিষ্ট জনগোষ্ঠি আল্লাহর নবী রসুলদের এই অসাধারন বৈশিষ্ট্য উপলব্ধি করতে সক্ষম হয় নাই। তাছাড়া তাদের অজ্ঞতাভিত্তিক কলুষিত জীবনযাত্রা পরিহার করার ব্যাপারে তাদের অস্বীকৃতি এবং রসুল কর্তৃক প্রচারিত সত্য সঠিক ধর্ম প্রতিপালনে তাদের অনীহার কারণে তারা নবী–রসুল প্রতি উদ্ধত আচরন করতে থাকে। কিন্তু কিছুদিন পর তারা নবী–রসুলের বিশ্বস্তার বিষয়টি অনুধাবন করতে সক্ষম হয়। ইউসুফের উদাহরণ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। তাকে দীর্ঘ সময় যাবত বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। প্রথমে তাঁকে দাস হিসাবে বিক্রয় করা হয়, পরে দীর্ঘদিন তাঁকে কারাবাস করতে হয়। আল্লাহতালার ইচ্ছায় যখন নির্ধারিত সময় আসে, জনগণ তখন তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসাবে চিহ্নিত করে তাঁকে রাষ্ট্রীয় অর্থ তহবিলের দায়িত্ব প্রদান করে। রাজা বলিল, ইউসুফকে আমার নিকট লইয়া আস। আমি তাহাকে আমার একান্ত সহচর নিযুক্ত করিব। অতঃপর রাজা যখন তাহার সহিত কথা বলিল, তখন রাজা বলিল, আজ তুমি তো আমাদের নিকট মর্যাদাশীল ও বিশ্বাসভাজন হইলে। (সুরা ইউসুফ– ৫৪)

ঈসা আখেরী জমানায় যখন দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করবেন তখন কোরআনে বর্ণিত এ সকল গুণাবলী প্রত্যক্ষ করা যাবে। ইহা আল্লাহর একটি অপরিবর্তনীয় স্ ায়ী বিধান। তিনি তাঁর বিশ্বস্ততার জন্য বিখ্যাত হবেন। আল্লাহ তাঁকে সাহায্য করবেন। যেমন তিনি অন্যান্য নবী–রসুল দের ক্ষেত্রে করেছেন। তার এই বিশ্বস্ততা পরবর্তীতে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হবে। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই সি্ র হইয়াছে যে, অবশ্যই তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে এবং আমার বাহিনীই হইবে বিজয়ী (সুরা সাফ্‌ফাত– ১৭১-১৭৩) অন্য লোকদের হাত থেকে আল্লাহতালা তাঁর পয়গম্বরগণকে সুরক্ষিত রাখেন। তিনি তাদেরকে এমন শক্তি দান করেন, যাতে তারা তাদের শত্র র উপর বিজয় লাভ করতে পারে এবং তাদেরকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আর এই ষড়যন্ত্র করার সময় হোক অথবা এই পরিকল্পনা বাস্তবায়ন করার সময়ই হোক না কেন। আল্লাহ সব সময় তাঁদের রক্ষা ও সমর্থন দিয়ে থাকেন। আল্লাহ নবী ঈসার প্রত্যাবর্তনের অপেক্ষায় যে সব ঈমানদারগণ অপেক্ষা করছেন। তাদের জন্য একটি নির্দশন হলোঃ তিনি যা করবেন তাই সফলতার মুখ দেখবে, তার বিচার অথবা তিনি যে পদ্ধতিতে যে কাজই করবেন, সব কিছুই উল্লেখযোগ্য ফলাফল বয়ে নিয়ে আসবে। ক্ষেত্র বিশেষে কিছু কাজ আপাতদৃষ্টিতে জনগণের বির দ্ধে গেলেও কিছুদিন পরে ফলাফল বিপরীত দিকে যাবে এবং তা কল্যাণকর হয়ে দেখা দিবে। এ ধরনের ঘটনায় ঈসার বিচারের নির্ভুলতা ও গভীর অন্র্তদৃষ্টির পরিচয় বহন করবে। আল্লাহ নবীদের কাছে ওয়াদা করেছেন তাদের প্রধান্য ও সফলতা সর্বাবস্ ায় বজায় থাকবে। তাই ঈসা যখন দ্বিতীয়বার আগমন, যখন করবেন তার প্রথম আগমনের চেয়ে তা সম্পূর্ণ ভিন্ন মাত্রার হবে। কারণ দ্বিতীয় বারের আগমন হবে ইসলামের পতাকা তলে ও বিজয়ীর বেশে। আল্লাহর এই ওয়াদা ঈসার মিশনের নিশ্চিত বিজয় ঘোষণা করে। তাঁর অনুসারীদের কাছে কার্যত: এটা অত্যন্ত স্পষ্টরূপে প্রতিভাত হবে। ফলে তাদের সংখ্যা ও ঈমানের গভীরতা ক্রমাগত ভাবে বৃদ্ধি পেতে থাকবে। ইতোমধ্যে তার শত্র রাও ঈসা অসাধারন ব্যক্তিত্ব ও এ ধরনের পরিসি্ তি সম্পর্কে অধিকতর সতর্ক হবে। ঈসার শত্র রা যদিও প্রথম দিকে তার প্রতি আল্লাহর এই অনুগ্রহ, দয়া ও আশীর্বাদের বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবে না। কারণ তাঁকে তারা তাদের মতই সাধারন মানুষ বিবেচনা করে তাঁর উপর খবরদারি ও বিজয়ী হওয়ার মিথ্যা আশায় থাকবে। পবিত্র কোরআনে বর্ণিত আছে: পরিশেষে আমি আমার রসুলদিগকে এবং মুমিনদিগকেও উদ্ধার করি। এভাবে আমার দায়িত্ব মুমিনদিগকে উদ্ধার করা। (সুরা ইউনুস–১০৩)

এভাবে আল্লাহতালা বির দ্ধবাদীদের সকল প্রকার চক্রান্ত ও অপতৎপরতা অকার্য্যকর করে দিবেন। কোরানে বর্ণিত আল্লাহর পথে নিবেদিত প্রাণ এই পয়গম্বরগণ তাদের কাজের জন্য কারো কাছে কোন পুরস্কার বা পারিশ্রমিক চান নাই। তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করে গেছেন। কোন পার্থিব লাভ, উপকারের তথা কোন ধরনের বিনিময় প্রত্যাশা করেন নাই। কোরানে বর্ণিত আছে:

“হে আমার সম্প্রদায় আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট কোন পারিশ্রমিক যাচনা বা আকাংখা করি না। আমার পারিশ্রমিক আছে, তাহারই নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তবুও কি তোমরা অনুধাবন করবে?

(সুরা হুদ– ৫১) নবী রসুলের এই বৈশিষ্ট্য সকলের মধ্যে বিদ্যমান। ঈসার দ্বিতীয় আগমনের ক্ষেত্রে এটি দৃশ্যমন হবে। তিনি সমগ্র বিশ্ববাসীকে আল্লাহর সত্য ধর্মের প্রতি আহ্বান জানাবেন। তবুও তিনি এ ব্যাপারে কোন পার্থিব লাভ বা লোভের বহু উর্ধে অবস্ ান করবেন। অন্যান্য সব নবীর মত তাঁর একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি ও তারই কাছেই রয়েছে তার পুরস্কার। তাঁর এই বৈশিষ্ট্যের জন্য সমাজে তিনি এক বিশেষ মর্যাদা ও সুনামের অধিকারী হবেন। তবে স্মরন রাখতে হবে যে, শুধু ঈমানদার ব্যক্তিগণ তার এই চারিত্রিক মাধুর্য ও বৈশিষ্ট্য সনাক্ত করতে ও হৃদয়াঙ্গম করতে সক্ষম হবেন। এটাও হতে পারে যে, তাঁর শত্র রা তাঁকে চিনতে পারিবে, কিন্তু তাঁর বির দ্ধে বিভিন্ন কুৎসা–দুর্নাম রটাতে থাকবে। যেমন অতীতে সকল পয়গম্বর এ ধরনের পরিসি্ তির শিকার হয়েছিলেন। আল্লাহতালা তার ওপর শত্র দের অভিযোগ ও দুর্নাম মিথ্যা ও প্রতিপন্ন করবেন যেহেতু আল্লাহতালার নির্দেশই তিনি সকল কর্মকান্ড পরিচালনা করবেন। পয়গম্বরের চরিত্রের এটাও একটি বৈশিষ্ট্য যে, তারা ঈমানদের প্রতি অত্যন্ত সহানুভুতিপূর্ণ ও দয়ালু। ঈমানদের প্রতি পয়গম্বরদের এই দয়া ও অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে তাঁরা ঈমানদের চরিত্র সংশোধনের মাধ্যমে তাদের দুনিয়া ও আখেরাতে সকল প্রকর কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থাকেন। ঈসার মধ্যে তাঁর অনুসারী ঈমানদারদের প্রতি তাঁর এই অযাচিত দয়া তাঁর চরিত্রের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আল্লাহতালা পয়গম্বরদের এই অনন্য বৈশিষ্ট উল্লেখ পূর্বক মুহাম্মদের উদাহরণ উপস্ াপন করেছেন:

অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রসুল আসিয়াছে। তোমাদিগকে যাহা বিপন্ন করে বা কষ্টদায়ক উহা তাহার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকারী, মুমিনদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। (সুরা তওবা– ১২৮)

ঈসা ও তার অনুসারীদের তথা ঈমানদারদের প্রতি গভীর দয়া ও অনুকম্পা থাকবে। তাঁর এই অসাধারন কর না ও দয়াদ্র চিত্তই বাস্তবে প্রমান করবে যে, তিনি একজন আল্লাহর অসাধারন পয়গম্বর। ঈসাকে বিভিন্ন নির্দশনাবলীর মাধ্যমে চেনা সম্ভব হবে। তার সকল কাজই প্রজ্ঞাপূর্ণ ও অনুকরনীয় হবে। তাঁর মধ্যে বিদ্যমান এসব লক্ষনাদি তাকে অন্য লোকদের থেকে আলাদা বা বিশিষ্ট ব্যক্তি হিসাবে চিহ্নিত করবে। ফলে কোন দৃশ্যমান প্রমান ছাড়াই তাকে পয়গম্বর হিসাবে চেনা যাবে। পক্ষান্তরে, মিথ্যা মসীহ দজ্জাল ঈসা হিসাবে নিজেদেরকে প্রমানের অপচেষ্টাই প্রমান করবে যে, তারা মিথ্যা দাবীদার বা জালিয়াত জোচ্চোর বা প্রতারক। ঈসার কর্মকান্ডই তাঁর পরিচিতি বহন করবে। তিনি খোদা বিরোধী সকল মতবাদ, চিন্তাধারা, অশ-ীলতা ও চরিত্রহীনতার সকল কার্যক্রম এর বির দ্ধে ব্যাপক সংগ্রাম করে খোদা অস্বীকারকারীদের পরাজিত ও ধ্বংস করবেন। এসব তার জন্য অতি সহজ হবে। কারণ তাঁর কাজের পিছনে আল্লাহর মদদ ও অলৌকিক ক্ষমতা তথা কুদরত বিদ্যমান থাকবে। তার এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে তিনি প্রমান করবেন যে, আল্লাহর ধর্ম সত্য এবং ঈমানদাররা অবশ্যই বিজয়ী হবে। আল্লাহতালার কোরানে উল্লেখ আছে: উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায় কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ রূপে উদ্ভাসিত করবেন। যদিও কাফিররা উহা অপছন্দ করে। তিনিই তাহার রসুলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্যদ্বীন সহ, সকল দ্বীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকগণ উহা অপছন্দ করে। (সুরা সাফফ ৮–৯)

পবিত্র কোরানে বর্ণিত বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তাঁকে চেনা যাবে। তার অসামান্য পরিচিতিমূলক উপাদান থাকবে, যার মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এর মধ্যে একটি হলো তাঁর কোন আত্মীয় পরিবার পরিজন কিছুই থাকবে না। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে, তাঁর শারীরিক অবয়ব, তাঁর চেহারার বৈশিষ্ট্য, গলার স্বর কেহই শুনেই নাই। এর প্রকৃত কারণ হলো যারা ঈসাকে চিনতেন, তারা ২০০০ বৎসর পূর্বে পৃথিবীতে জীবিত ছিলেন বিধায় তাঁর দ্বিতীয়বার আগমনের সময়ে তাদের কেউ জীবিত না থাকায় পার্থিবভাবে তার পরিচিত বলতে যা বোঝায়, তার ক্ষেত্রে এমন কেহ থাকবে না। ঈসার পবিত্র মাতা মরিয়ম, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তাঁর অনুসারীবৃন্দ, যারা তাঁর সাথে দীর্ঘসময় কাটিয়েছেন, সেই সময়কার প্রভাবশালী ইহুদি নেতৃবৃন্দ, এমনকি যারা তার নবী হওয়ার কথা শুনেছিলেন, তারা সবই বহুদিন পূর্বে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তাই পৃথিবীতে তাঁর দ্বিতীয়বার আগমনের সময় এমন কেউই উপসি্ ত থাকবেন না যিনি তাঁর জন্ম, শিশুকালে তার বড় হওয়া, তার যুবক বয়স বা বয়:প্রাপ্ত হওয়া সম্পর্কে কিছু জানবেন। পূর্বে বলা হয়েছে, ঈসা আল্লাহর হুকুমে “হও” এই নির্দেশের বলে পৃথিবীতে এসেছিলেন। এই দুই হাজার বছর পর এটা খুবই স্বাভাবিক যে এই পৃথিবীতে তার কোন আত্মীয়স্বজন থাকবে না। আল্লাহতালা তাঁর সাথে আদমের তুলনা করে কোরানে বলেছেন:

আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের সদৃশ। তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছিলেন, অতঃপর তাহাকে বলিয়াছিলেন “হও” ফলে সে হইয়া গেল। (সুরা আল ইমরান– ৫৯) এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নির্দেশ দিলেন “হও” সেই অনুযায়ী আদম সৃষ্টি হলেন। ঈসা অনুরূপভাবে সৃষ্টি হয়েছেন। যদিও তার একজন মাতা ছিলেন। আদমের কোন মাতাপিতা ছিলেন না। ঈসা দ্বিতীয়বার আগমনের পরও তার কোন পিতা–মাতা থাকবে না। শত শত বছর পর তিনি পৃথিবীতে যখন আসবেন সংগত কারণেই তার কোন আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধব কিছুই থাকবে না। ঈসা যখন পৃথিবীতে আগমন করবেন তখন সন্দেহাতীতভাবে তার সত্যিকার পরিচিতি থাকবে না। পক্ষান্তরে মিথ্যা মসীহ হিসাবে যারা নিজেদের দাবী করবে, তাদেরকে অতি সহজেই চেনা যাবে। ঈসাকে ছোটবেলা থেকে দেখেছে বা চিনে তার সাথে দীর্ঘদিন এক সংগে কাটিয়েছে পৃথিবীতে এমন কেউ হবে না যে, এ ধরনের দাবী করতে সক্ষম হবে।